সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:58 AM, August 20, 2023
বিনোদন ডেস্ক :
বাংলো বিক্রির নোটিশ পেলেন সানি দেওল। এই নোটিশে নাম আছে প্রবীণ তারকা অভিনেতা ধর্মেন্দ্ররও।
জানা গেছে ব্যাংক অব বারোদা থেকে এই নোটিশ পাঠানো হয়েছে সানি দেওলকে। সানির ৫৫ কোটিরও বেশি টাকা দেনা সেই ব্যাঙ্কে। সেই দেনা মেটাননি অভিনেতা। মর্টগেজ হিসেবে অভিনেতার জুহুর বাংলো রয়েছে। বাংলোটির নাম সানি ভিলা। আর গ্যারান্টার হিসেবে ধর্মেন্দ্রর নাম।
সানি দেওলের নেয়া ঋণের টাকা আদায় করার জন্যই বাংলো বিক্রি করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক। সেজন্যই নোটিশ পাঠানো হয়েছে।
একটি নোটিশের ছবি প্রকাশ পেয়েছে যেখানে বলা হয়েছে জুহুর প্রোপার্টি ৯ সেপ্টেম্বর নিলামে তোলা হবে। এই প্রসঙ্গে সানি দেওল কিংবা ধর্মেন্দ্র এখনও কোনো মন্তব্য করেননি।
বক্সঅফিসে দারুণ ব্যবসা করছে ‘গদর ২’। প্রতিদিনই নতুন রেকর্ড সানি দেওল-আমিশা প্যাটেলের ছবিটি। এখন পর্যন্ত ৩৩৬ কোটি রুপি আয় করেছে এই ছবি। বর্তমানে ২০২৩ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর ২’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
