সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:32 PM, August 21, 2023
বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বর্তমানে পর্দায় নিয়মিত দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সেখানে মাঝে মধ্যেই ক্যারিয়ার, পারিবারিক ও রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। সোশ্যালে সক্রিয় থাকার মাধ্যমে অবশ্য সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন এ তারকা।
এবার মাহি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়া নিয়ে সোশ্যালে একটি পোস্ট দিয়ে কটাক্ষের মুখে পড়লেন। সোশ্যালসহ নানা মাধ্যমে সমালোচনা হচ্ছে তাকে নিয়ে। শনিবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট দেন মাহি। পোস্টে ছবিতে স্বামী রাকিব সরকারের সঙ্গে সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণকে দেখা যায়।
মাহি ক্যাপশনে লেখেন, ‘কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা হঠাৎ টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সিদ্ধান্ত নেই । কিন্তু হুট করে চাইলেই সেখানে বোট পাওয়া যায় না। ২০ তারিখের আগে কোনো বোট ফ্রি নেই। আমিও নাছোড়বান্দা, জামাইকে বলছি ১৭ তারিখে আমাকে নিয়ে যেতেই হবে।’
‘জামাই দিশা না পেয়ে ফোন করলেন সুনামগঞ্জের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা ফজলে রাব্বী স্মরণ ভাইকে। তিনি অন্যজনের বুকিং ক্যানসেল করিয়ে ১৭ তারিখে আমাদের জন্য বোট রেডি করে দিলেন। বুঝতে পারলাম সুনামগঞ্জে তার বিশাল প্রভাব। ধন্যবাদ ফজলে রাব্বী স্মরণ ভাই। আপনি ছাড়া এই ট্রিপ ক্যানসেল হয়ে যেত।’
এ নায়িকা লেখেন, ‘ফারিশসহ আমরা ২২ জন ২ দিন ১ রাত হাওরে অনেক আনন্দ করেছি। সব দায়িত্ব স্মরণ ভাই অনেক আন্তরিকতার সঙ্গে পালন করেছেন। ওহ, উনি কিন্তু ছাত্রলীগের জনপ্রিয় সং “আমরা ছাত্রলীগেরই সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা” লিখেছেন এবং গেয়েছেন।’
এদিকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মাহির ক্যাপশন দেখে কটাক্ষ করতে বাদ রাখলেন না নেটিজেনরা। মন্তব্যের ঘরে ঝড় তুলেছে তারা। আবদুল্লাহ আল রায়হান নামের একজন লিখেছেন, ‘কি অদ্ভুত, ক্ষমতা দেখিয়ে অন্য জনের ট্রিপ ক্যানসেল করে দিলেন।’ তারেক পারভেজ নামে একজন লিখেছেন, ‘অন্যের অধিকার খর্ব করলেন আবার তা নির্লজ্জের মতো পোস্ট দিলেন। থু মারি আপনার ক্ষমতাকে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
