বিনোদন ডেস্ক :
তৃতীয় বিয়ের বিচ্ছেদের বিষয়ে প্রথমবারের মতো কথা বলেছেন ব্রিটনি স্পিয়ার্স। তিনি বলেছেন, আমি আর বিচ্ছেদের কষ্ট সহ্য করতে পারছি না।
স্পিয়ার্স বলেছেন, আসগরির সাথে ছয় বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়াতে তিনি কষ্ট পেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে নিজের বিচ্ছেদ নিয়ে আলোচনা করে এই গায়িকা লিখেছেন, আমি এখানে কিছু ব্যাখ্যা করতে আসিনি। কারণ এটি অন্য কারও বিষয় নয়।
আমি এই ভাঙা সম্পর্কের সাথে অনেক দিন ধরে লড়াই করছি। আমার ইনস্টাগ্রাম দেখে আমাকে সুখী বলে মনে হতে পারে। তবে এসবই বাস্তবতা থেকে অনেক দূরের বিষয়।
এদিকে ইনস্টাগ্রামে অন্য আরেক পোষ্টে ব্রিটনি স্পিয়ার্সের সদ্য সাবেক স্বামী স্যাম আসগারি বলেছেন, ছয় বছর পরস্পরের প্রতি ভালোবাসা এবং সম্মান রেখে সময় পার করার পর আমার স্ত্রী এবং আমি একসাথে আমাদের যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা একে অপরের প্রতি আমাদের এই ভালোবাসা এবং সম্মান ধরে রাখবো। আমি ব্রিটনির মঙ্গল কামনা করি।
২০২২ সালে জুন মাসে ৪১ বছর বয়সী পপস্টার ব্রিটনি স্পিয়ার্স তার থেকে ১১ বছরের ছোট ইরানি আমেরিকান মডেল ও ফিটনেস ট্রেইনার স্যাম আসগারিকে বিয়ে করেছিলেন। এই বিয়ে মাত্র ১৪ মাস স্থায়ী হয়েছিলো।
R/N