সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:17 PM, August 21, 2023
বিনোদন ডেস্ক:
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা শনিবার (১৯ আগস্ট) দুপুরে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। তবে কাশির কারণে ভালোভাবে কথা বলতে পারছেন না। রোববার (২০ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন এ নায়িকা।
অভিনেত্রী জানান, শনিবার রাতে টিএম ফিল্মসের সঙ্গে নতুন একটি সিনেমার চুক্তি হয়েছে। তবে রাজ-পরীর অসুস্থতার ব্যাপারে অসুস্থ অবস্থাতেই তিনি বলেন, আমি ঠান্ডা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হই। তখন চিকিৎসকের মাধ্যমে জানতে পারি জ্বর নিয়ে পরীও ভর্তি হয়েছে হাসপাতালে। এর বাইরে তো কিছু জানি না আমি। কিন্তু কিছু লোক রাজ-পরীর ব্যাপারে আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমি সুস্থ হয়ে ব্যবস্থা নেব।
এর আগে শুত্রকার (১৮ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তমা মির্জা জানান, অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সরি কারো ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।’
সেই সময় তমা মির্জা সংবাদমাধ্যমে শুধু এতটুকু জানিয়েছিলেন—তার ১০৪ ডিগ্রি জ্বর। এর বাইরি কিছুই জানাননি।
এদিকে তমা মির্জার পোস্টের আগে শুক্রবার দেশের কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায়, আগের দিন রাত থেকে জ্বরে ভুগছেন চিত্রনায়িকা পরীমণি। পরদিন সকালে তার জ্বরের মাত্রা আরও বেড়ে যায়। সেদিন সন্ধ্যায় হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হতেই সোশ্যালে ও সংবাদমাধ্যমে অভিনেতা শরিফুল রাজের রক্তাক্ত অবস্থার ছবি ছড়িয়ে পড়ে। তারপর রাজ-পরীর অসুস্থতা এবং তমা মির্জার জ্বরের ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে সোশ্যালে।
প্রসঙ্গত, গত ঈদেই ‘সুড়ঙ্গ’ সিনেমায় ময়না চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন তমা মির্জা। এতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 29
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
