সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:00 AM, August 22, 2023
বিনোদন ডেস্ক :
লিওনার্দো ডিক্যাপ্রিওর শৈশবের স্মৃতি মোটেও সুখকর ছিল না। সেই সব কঠিন দিনগুলোই তাকে বর্তমানের সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে একবার ডিক্যাপ্রিও তার অন্ধকার শৈশবের কথা বলেছেন। জন্মের বছরখানেক পরেই তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। মায়ের সঙ্গে লস অ্যাঞ্জেলেসের হলিউডেই নিজের শৈশবের অধিকাংশ সময় পার করেছেন। ওই সময়ের অভিজ্ঞতা ছিল ভয়াবহ। যেখানে তিনি ছিলেন, সেটা মাদক ও পতিতাবৃত্তি বেষ্টিত ছিল।
ডিক্যাপ্রিও জানান, তার গায়ে হাত তোলা হতো, তাকে কোণঠাসা করে রাখা হতো। আরও এমন অনেক কিছুই হতো যা কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু তিনি নিজের ব্যাপারে ছিলেন আশাবাদী।
ফ্যানডম ওয়্যারেরর প্রতিবেদনে ডিক্যাপ্রিও বলেন, “আমার মা এবং আমি হলিউডে থাকতাম। সেখানে চলতো মাদক ব্যবসায়ী ও পতিতাদের রাজত্ব। খুবই ভয়ংকর। আমাকে অনেক মারা হতো। উন্মুক্ত যৌনতার জায়গা ছিল সেটি। আমার মনে আছে ৫ বছর বয়সে আমাকে একজন ব্যক্তি নিরিবিলি এক জায়গায় কোণঠাসা করে ফেলেছিলেন। তার হাতে ছিল সূচ।”
তিনি আরও বলেন, “আমি যেখানে থাকতাম সেখানের পরিণতি দেখে, হেরোইন আসক্তদের দেখে, মাদকের সাথে জড়িত হওয়ার কথা ভাবতেও পারিনি। ভয়ানক খারাপ!”
ডিক্যাপ্রিও জানান, তিনি খুবই অন্তর্মুখী মানুষ। অহেতুক খরচ করতে পছন্দ করেন না। তিনি এই প্রসঙ্গে বলেন,‘আমি প্রাইভেট জেটে চড়ি না, বডিগার্ড নেই আমার। অস্বাভাবিক দামের কিছু কিনি না। আমি সেরকম কেউ না যে কুল কিংবা ট্রেন্ডি হওয়ার চেষ্টা করে। আমার ‘তারকা’ হওয়ার কোনো ইচ্ছা নেই।”
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 29
Users Last 7 days : 141
Users Last 30 days : 445
Users This Month : 445
Users This Year : 445প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
