সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:23 AM, August 22, 2023
বিনোদন ডেস্ক :
বাবা হারালেন ‘মির্জাপুর’ খ্যাত বলিউডের তুখোড় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। তার বাবার নাম পন্ডিত বানারাস তিওয়ারি। তিনি পেশায় ছিলেন একজন কৃষক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর!
জানা গেছে, উত্তর বিহারের গোপালগঞ্জ গ্রামেই প্রয়াত হয়েছেন অভিনেতার বাবা। সুনির্দিষ্টভাবে তার মৃত্যুর কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে প্রয়াত হয়েছেন তিনি।
সম্প্রতি উত্তরাখণ্ডে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই শেষকৃত্যের জন্য বিহারের গোপালগঞ্জে তার গ্রামে রওনা হন পঙ্কজ।
এর আগে হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে পঙ্কজ তার বাবা সম্পর্কে বলেছিলেন যে তার বাবা একজন কৃষক। পঙ্কজ জানান, তার বাবা চেয়েছিলেন, পঙ্কজ একজন ডাক্তার হোক।
অভিনেতা বলেন, “আমি যে জায়গা থেকে এসেছি, উত্তর বিহারের গোপালগঞ্জের একটি গ্রাম। যেখানে মানুষ মাত্র দুটি পেশা জানেন- ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার। আমি একজন কৃষকের ছেলে। আমার গ্রাম এতো ভেতরে যে সেখানে এখনও কোনও সুনির্মিত রাস্তা নেই।’
এছাড়াও এক সাক্ষাৎকারে পঙ্কজ বলেছিলেন, যে তার বাবা তার অভিনয়ের কাজ সম্পর্কে খুব একটা জানেন না। তিনি বলেন, “আমার অর্জন নিয়ে খুব একটা গর্বিত নন তিনি। আমার বাবা নিজেও জানেন না আমি সিনেমায় কী করি! আজ পর্যন্ত তিনি দেখেননি একটি সিনেমা হল ভেতর থেকে কেমন দেখা যায়। সম্প্রতি আমার বাড়িতে কম্পিউটার নেওয়া হয়েছে। যদি কেউ তাকে কম্পিউটারে বা টেলিভিশনে আমার কাজ দেখায়, তখন তিনি দেখেন।”
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 29
Users Last 7 days : 142
Users Last 30 days : 446
Users This Month : 446
Users This Year : 446প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
