সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:55 PM, August 23, 2023
বিনোদন ডেস্ক:
ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে সুনিপুণভাবে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। যাকে ভক্তরা ‘পাভেল’ নামে চেনেন। ২০১৫-১৬ সালে কলকাতার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান জি-বাংলায় ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৯’-এর মঞ্চ থেকে এসে তিনি এখন পুরোদস্তুর অভিনেতা।
এ সময়ের ব্যস্ত অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। প্রতিদিন নতুন নতুন নাটক ও ওয়েব সিরিজের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। পর্দার বাইরে শোবিজ ভুবনের তারকাদের জীবন দিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তাদের ব্যক্তি জীবনের গল্প থাকে ভক্তদের ধরা-ছোঁয়ার বাইরে। তবে এবার অভিনেতা পাভেলের ব্যক্তি জীবন সম্পর্কে মজার তথ্য জানা গেছে তার সহকর্মীদের কাছ থেকে। ব্যক্তি জীবনে তিনি ‘বউপাগল’ মানুষ!
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৮ সালে। তার স্ত্রী একজন গণমাধ্যমকর্মী। দুজন কাজের ব্যস্ততার মাঝেও সময় বের করে ফোনে কথা বলেন। তাছাড়া একটু অবসর পেলেই তারা ভ্রমণে বেরিয়ে পড়েন।
এ প্রসঙ্গে পাভেল বলেন, আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার বউকে। তার ছোট ছোট আবদার সব সময় রাখতে চেষ্টা করি। কিন্তু মিডিয়া কাজ করলে তুমুল ব্যস্ত থাকতে হয়। এ কারণে হয়তো সব সময় সবকিছু ব্যালেঞ্চ করতে পারি না। কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। তার মাঝেও ভুল হয়ে যায়। কিন্তু সবকিছু মানিয়ে নেয় আমার স্ত্রী। কখনোই কোনো অভিযোগ করে না।
তিনি আরও বলেন বলেন, আমার ক্যারিয়ার নিয়ে এ দূর আসার পেছনে, বাবা-মায়ের পর যার কথা বলতে হয়, তিনি হচ্ছে আমার স্ত্রী। এজন্য আমার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
বর্তমানে নাটকের শুটিং করছেন পাভেল। এবার ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক আলোচনায় ছিল। তার মধ্যে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়ের সিরিজ ‘হোটেল রিলাক্স’ ও নাটক ‘কিডনি’সহ বেশ কয়েকটি নাটকে বেশ প্রশংসা লাভ করেছেন। পাভেলের ইচ্ছে, নিজেকে ভাঙার মতো চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করবেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
