সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:35 AM, August 24, 2023
বিনোদন ডেস্ক:
নব্বই দশকে জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। তার অভিনীত সিনেমা এখনো হৃদয় ছুঁয়ে যায় দর্শকের। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মরদেহ উদ্ধার করা হয়। এ নায়কের মৃত্যুরহস্য নিয়ে রয়েছে নানা বিতর্ক। তবে মৃত্যুর ২৭ বছর পর জানা গেল অজানা এক কথা। যা সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।
এ অভিনেত্রী নায়ক সালমান শাহ সম্পর্কে বলেন, যখন ছোট ছিলাম আমি তখন সালমান শাহ আমাকে বলেছিলেন, তুমি বড় হও। তোমার সঙ্গে আমি অভিনয় করব।
ঐন্দ্রিলা জানান, শহীদুল হক খান পরিচালিত ‘মহা মৃত্যু’ নামক একটি প্যাকেজ নাটকের শুটিং সেটে এসেছিলেন সালমান শাহ। সেই সময় এ তারকা ঐন্দ্রিলাকে দেখে বলেছিলেন, তুমি কিন্তু বড় হচ্ছ। আর একটু বড় হও তুমি, তোমার সঙ্গে আমি অভিনয় করব।
অ্যাকশন সিনেমা নিয়ে যখন সবাই ব্যস্ত সেই সময় রোমান্টিক ধরানার গল্পে দর্শকের মন জয় করতে থাকেন সালমান শাহ। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ব্যাপক প্রশংসা লাভ করে।
এরপর সুজন-সখী (১৯৯৪), বিক্ষোভ (১৯৯৪), স্বপ্নের ঠিকানা (১৯৯৪), চাওয়া থেকে পাওয়া (১৯৯৬), প্রেম পিয়াসী (১৯৯৭), স্বপ্নের নায়ক (১৯৯৭), আনন্দ অশ্রু (১৯৯৭), বুকের ভিতর আগুন (১৯৯৭) সিনেমায় অভিনয় করেন তিনি। এসব অধিকাংশ সিনেমাই দর্শকমহলে প্রশংসিত।
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। টিভি নাটক দিয়ে ক্যারিয়ার শুরু হলেও নব্বই দশকে সিনেমার জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেন। মাত্র অল্প কয়েকদিনের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মরদেহ উদ্ধার করা হয় এ তারকার। আর তার মৃত্যুরহস্য নিয়ে নানা বিতর্ক রয়েছে দর্শকমহলে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 7
Users Last 7 days : 146
Users Last 30 days : 476
Users This Month : 476
Users This Year : 476প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
