নতুন লুক নিয়ে যা জানালেন বুবলী

প্রকাশিত: 5:41 AM, August 24, 2023

নতুন লুক নিয়ে যা জানালেন বুবলী

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে কয়েকটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। যেখানে একদমই ভিন্ন অবতারে ধরা দেন এ তারকা। সোনালি রঙের ছোট ছোট চুল, পরনে হলুদ রঙের পোশাক। আর এ সাজে আগে কখনো দেখা যায়নি এই নায়িকাকে।

অভিনেত্রী ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নতুন লুক, “তুমি যেখানে আমি সেখানে” সিনেমা।’ অর্থাৎ, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় তার এই লুক। আর সোশ্যালে ছবিগুলো পোস্ট করার পরই তা নজর কাড়ে নেটিজেনদের।

সিনেমাটি পরিচালনা করছেন দেবাশীস বিশ্বাস। ১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে সিনেমাটির নাম নিয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা।

তিনি জানিয়েছেন, নতুন এই সিনেমাটি হাস্য-রসাত্মক। এই সিনেমার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছেন। দুঃখ-রোমান্স সব মিলিয়ে একটি প্যাকেজ হিসেবেও জানিয়েছেন দেবাশীস বিশ্বাস।

এদিকে নতুন এই সিনেমা ও ছড়িয়ে পড়া লুক নিয় বুবলী সংবাদমাধ্যমকে বলেছেন, অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। দর্শকের কাছে লুকগুলো ভালো লাগবে। দর্শকরা বিভিন্ন ধরনের গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন।

তিনি আরও বলেন, এটি অবশ্যই একটি অন্যতম কমেডি সিনেমা হতে যাচ্ছে। সত্য বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে হাসানো। এরপরও যতটা সম্ভব চেষ্টা করছি ভালো অভিনয় করার।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করছে নীলাঞ্জনা প্রোডাকশন। এতে বুবলী ছাড়াও আরও অভিনয় করছেন চিত্রনায়ক রোশান, মিশা সওদাগরসহ অনেকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares