সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:39 AM, August 24, 2023
বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কর্মকর্তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন প্রতিবেদন দাখিল করেনি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ জন্য তদন্ত কর্মকর্তাকে শোকজ করেন বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তার নাম নথিতে যুক্ত না হওয়ায় সিআইডির হেডকোয়ার্টার বরাবর এ শোকজ পাঠানো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।
এর আগে ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
এ মামলার অন্য দুই আসামি হলেন—পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
