সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:25 AM, August 25, 2023
বিনোদন ডেস্ক:
‘গাঙ্গুবাইয়ের সাফল্য ভুয়া। জলে দুধ মেশাচ্ছেন আলিয়া…।’ আলিয়ার অভিনীত ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’ বক্সঅফিসে একশো কোটির গণ্ডি পার করতেই এমন মন্তব্য করেছিলেন পর্দার ‘মনিকর্ণিকা’। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে গাঙ্গুবাইয়ের জয়ধ্বনি শুনেই ‘অভিমানী’ সুর কঙ্গনা রানাউতের কণ্ঠে। বললেন, ‘কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন।’
আলিয়া ভাটের জাতীয় পুরস্কার পাওয়ার সন্ধ্যাতেই কঙ্গনার এমন মন্তব্যের মানে বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের একাংশের। ‘থালাইভি’ ছবির জন্যে যে কঙ্গনা রানাউত জাতীয় পুরস্কারে সম্মানিত হতে পারেন, বুধবার থেকেই এমন জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মন ভাঙল ৪ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই নায়িকার। এবার তার কোনো ছবিই স্থান পেল না পুরস্কারের খাতায়।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, খানিক অভিমানী সুরেই শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, “২০২৩ সালে সমস্ত জাতীয় পুরস্কার বিজয়ীদের শুভেচ্ছা। এটা এমন এক শিল্পের উদযাপন যেখানে দেশের সমস্ত শিল্পীরা জড়ো হন। সমস্ত আঞ্চলিক ভাষায় যে রকম দারুণ কাজ হচ্ছে, সেটা জানতে পেরে বেশ ভালো লাগছে। আমার ‘থালাইভি’ কোনো পুরস্কার জিতল না বলে যাদের মন খারাপ, তাদেরকে বলব, কৃষ্ণ আমাকে অঢেল দিয়েছেন। আপনাদের ভালোবাসা আর প্রশংসাই আমার সম্বল। শিল্প বিষয়ভিত্তিক এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে, জুরি সদস্যরা তাদের সেরাটাই চেষ্টা করেছে। সকলকে হরে কৃষ্ণ।’
প্রসঙ্গত, বলিউডের খান-কাপুর কিংবা ভাট, তাদের ‘নেপোটিজমের প্রোডাক্ট’ বলে একাধিকবার কটাক্ষ করে এসেছেন কঙ্গনা। গাঙ্গুবাই কিংবা ব্রহ্মাস্ত্রর সাফল্য নিয়েও রণবীর ও আলিয়াকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
