জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা, আবেগে ভাসলেন আল্লু অর্জুন

প্রকাশিত: 6:20 AM, August 25, 2023

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা, আবেগে ভাসলেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক:

‘পুষ্পা’ সিনেমার জন্যে ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ সেরা অভিনেতার তকমা পেলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। অভিনেতার ভক্ত-অনুরাগীরা যখন ‘পুষ্পা টু’র মুক্তির অপেক্ষায় সেই আবহে এই ঘোষণা অত্যন্ত আনন্দের বটে। সেরা অভিনেতার নাম ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম ‘পুষ্পা’র উচ্ছ্বাসের ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেতার বাড়িতেই সবাই মিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা ঘোষণা শুনছিলেন। সেরা অভিনেতা হিসেবে আল্লু অর্জুনের নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সবাই। ভিডিওয় হাততালির শব্দে কান পাতা দায়। ঘরে উপস্থিত সবাই উচ্ছ্বসিত।

ভিডিওর কেন্দ্রে পরিচালক সুকুমার ও আল্লু অর্জুনের আলিঙ্গন। সাফল্যের আনন্দ যে ভাগভাগি করছিলেন দুজনে। আর অদূরে দাঁড়িয়ে স্বামীর সাফল্যে প্রশান্তির চওড়া হাসি আল্লুর স্ত্রী স্নেহা রেড্ডির মুখে। আবেগঘন বাকিরাও।

‘পুষ্পা: দ্য রাইজ’ প্যান ইন্ডিয়া সিনেমা। সুকুমারের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। তার বিপরীতে ছিলেন রাশ্মিকা মান্দান্না। এই সিনেমার গান থেকে অ্যাকশন দৃশ্য, সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে ভারতের বাইরেও। সেই সিনেমার শেষ দৃশ্যেই সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর ঘোষণা করা হয়। এই সিনেমার শুটিংও প্রায় শেষ পর্যায়ে।

অন্যদিকে জাতীয় পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর হলে আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares