সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:22 AM, August 25, 2023
বিনোদন ডেস্ক :
দুবাই থেকে যাওয়ার কথা ছিলো সিঙ্গাপুর, কিন্তু জরুরি কাজ পড়ায় দু তিন দিনের জন্য বাংলাদেশে এসেছেন জায়েদ খান! বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এমনটাই জানান এই চিত্রতারকা।
যুক্তরাষ্ট্রে প্রায় দেড় মাসের সফর শেষে গত ৩০ জুলাই দেশে ফিরেন জায়েদ। এরপর গেল ১৬ আগস্ট আবারও দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়েন এই তারকা। সেখানে থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিলো সিঙ্গাপুর। কিন্তু বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকায় ফিরতে হয় তাকে।
জানালেন, ঢাকায় জরুরি কাজ শেষ করে আমি আবার সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশে রওনা দিবো।
দুবাই ঘুরে এসে জায়েদ দাবি করেন,“ঈদে আমরা বাংলা ছবি আমেরিকায় রিলিজ করলাম। অস্ট্রেলিয়া, কানাডাতেও রিলিজ হয়েছে; কিন্তু দুবাইয়ে সেই আওয়াজটা আমি পাইনি। কিন্তু সেখানে অনেক বড় মার্কেট তৈরি হয়ে আছে।’
জায়েদ বলেন, ‘বহু বাংলাদেশি ভাইয়েরা আছেন, যারা দুবাইতে কাজ করেন। তাদের মোবাইলে এখনও বাংলা সিনেমার গান বাজে। এজন্য আমি দুবাইতে গিয়ে সেখানে যতো সাংবাদিক ভাইয়েরা আছেন, তাদের সাথে মতবিনিময় করেছি। কারণ তারাই বাংলা সিনেমা সেখানে চালানোর পথটি সুগম করতে পারেন। দুবাইতে বাংলা সিনেমা চালানোর বিষয়ে প্রেসক্লাবের সভাপতি, সেক্রেটারির প্রচণ্ড আগ্রহ।’
দুবাইয়ে বাংলা সিনেমা রিলিজের পরিবেশ তৈরী করতে পারলে দেশের সিনেমার প্রযোজকরা লাভবান হবেন। এমন প্রত্যাশা রেখে জায়েদ আরও বলেন,“দুবাইয়ে বাংলা ছবির দর্শক আছে, যদি কোনোভাবে সেখানে বাংলা ছবি চালানো যায়; সেখান থেকে আমাদের প্রযোজকরা বেশ ভালো অঙ্কের টাকা উঠিয়ে আনতে পারবেন।”
‘প্রবাসী বাংলাদেশি মানুষের মধ্যে বাংলা সিনেমা নিয়ে যে জোয়ার, সেটা অতুলনীয়। আমার মনে হয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা যেভাবে বাংলা সিনেমা নিয়ে আগ্রহী হয়েছেন, অচিরেই হয়তো নবজাগরণ বা পরিবর্তন শুরু হবে।’-আমেরিকার পর দুবাই ঘুরে এসে এমন পর্যবেক্ষণই জায়েদের।
এসময় সাংবাদিকরা জায়েদের কাছে ‘সিনেমা না করেও আলোচনায় থাকা’র রহস্য জানতে চান। জবাবে পাল্টা প্রশ্ন ছুড়েন জায়েদ। বলেন,‘‘আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’-এর ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে।’’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
