সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:37 AM, August 25, 2023
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী হৃদি হকের নির্মিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। গত ১৮ আগস্ট থেকে প্রেক্ষাগৃহে চলছে। মুক্তিযুদ্ধ, প্রেম ও পরিবার কেন্দ্রিক গল্পের এই সিনেমা দেখে নিজেকে সামলাতে পারেননি নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আপ্লুত অভিনেত্রী কেঁদে ফেলেন। প্রেক্ষাগৃহ থেকে বের হয়ে হৃদি হককে জড়িয়ে ধরে কেঁদেছেন তিনি।
রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়ে বুধবার (২৩ আগস্ট) সিনেমাটি দেখেন সুবর্ণা মুস্তাফা। তিনি বললেন, “১৯৭১ সেই সব দিন’ দেখলাম। এটি মাত্র দুই মিনিটেই আমাকে ১৯৭১-এ ফিরিয়ে নিয়ে গেছে। এই ছবির দুটো হিরো আছে; এক- ছবিটি, দুই- এর নির্মাতা হৃদি হক। সে গল্প বলার দুর্দান্ত কৌশল অবলম্বন করেছে।”
সুবর্ণা মুস্তাফা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি একপর্যায়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম; আমি সত্যিকার অর্থেই কাঁদছিলাম এবং এটা একটি বড় ব্যাপার, কারণ আমি সচরাচর কাঁদি না। আমি মনে করি, ১৯৭১-এর সেই দুর্দশা, মানসিক বিপর্যয়ের কথাগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া খুব জরুরি। আর হৃদি হক সেটা সফলভাবেই করেছে।’
এছাড়া প্রশংসা করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী ফেরদৌস, সানজীদা প্রীতি, মিলন, সজল, সাজু, লিটু আনাম, তারিনের।
প্রসঙ্গত, ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার মূল ভাবনা ড. ইনামুল হকের। তবে কন্যা হৃদির নির্মাণে ছবিটি দেখার আগে, ২০২১ সালেই মারা গেছেন তিনি। ছবিটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
