সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:46 PM, August 25, 2023
বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষী অর্থাৎ চাষী আলম বিয়ে করতে যাচ্ছেন। জীবনের দীর্ঘ একটা সময় ব্যাচেলর থাকলেও এবার এক থেকে দুই হতে যাচ্ছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) গায়েহলুদ অনুষ্ঠিত হয় চাষী আলমের। আর আজ শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিয়ের অনু্ষ্ঠান হবে তার।
জানা গেছে, অভিনেতার হবু স্ত্রীর নাম তুলতুল। তিনি রাজধানী ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করলেও এখন কী করছেন তা জানাননি অভিনেতা চাষী আলম। তবে বিয়ের ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, পারিবারিকভাবে বিয়ে হচ্ছে আমাদের। গতকাল আমাদের গ্রামের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। আর আজ গুলশানের একটি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান হবে।
চাষী আলম অভিনেতা হলেও মূলত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন। এ নাটকে সহজ-সরল তার ‘হাবু’ চরিত্র অল্প সময়ের মধ্যেই আলোচনায় উঠে আসে।
গত ঈদেও চাষী আলম অভিনীত কয়েকটি নাটক প্রকাশ হয়েছে। যা কয়েকদিন ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। এর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘ফিমেল-৩’ ও ‘কিডনি’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 7
Users Last 7 days : 129
Users Last 30 days : 480
Users This Month : 480
Users This Year : 480প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
