সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:05 AM, August 26, 2023
বিনোদন ডেস্ক :
ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষের হাত ধরে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের। শুক্রবার প্রকাশিত হয়েছে সেই ওয়েব ফিল্মের টিজার!
সিনেমার নাম ‘জানে জান’। টিজারে দেখা যায়, নিয়ন আলোর একটি অন্ধকার ঘরে বসে ‘জানে জা’ গানটি গাইছেন কারিনা কাপুর। এরপর একে একে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মাকেও দেখানো হয়। একই সঙ্গে কয়েকটি অ্যাকশন দৃশ্যের আভাস দেখানো হয়। তবে সব শেষে আসে সিনেমাটির নাম ও তারিখ।
টিজারটি শেয়ার করে ‘নেটফ্লিক্স’ ক্যাপশনে লিখেছে, “জানে জান আসছে আমাদের জানে জা’র জন্মদিনে। ২১ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।” মূলত কারিনা কাপুরের জন্মদিনের দিনই মুক্তি পাবে এটি।
জাপানি উপন্যাস ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর রূপান্তর ‘জানে জান’। এতে কারিনাকে ডিভোর্সি ও সিঙ্গেল মাদারের চরিত্রে দেখা যাবে। যে নিজের প্রতিবেশীর সাহায্য নিয়ে প্রাক্তন স্বামীর মৃত্যু লুকানোর চেষ্টা করে। এই নিয়েই এগিয়ে যায় গল্প
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 7
Users Last 7 days : 131
Users Last 30 days : 482
Users This Month : 482
Users This Year : 482প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
