মুক্তির দিনে কতো আয় করলো দুলকারের ‘কিং অব কথা’?

প্রকাশিত: 6:53 AM, August 26, 2023

মুক্তির দিনে কতো আয় করলো দুলকারের ‘কিং অব কথা’?

বিনোদন ডেস্ক :

বড় পর্দায় মুক্তি পেয়েছে মালায়ালাম সুপারস্টার দুলকার সালমান অভিনীত সিনেমা ‘কিং অব কথা’। ‘সীতা রামম’র সাফল্যের পর যেটি সালমানের সবচেয়ে প্রতীক্ষিত একটি চলচ্চিত্র ছিল। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়লো হাই-অ্যাকশন ঘরানার এই ছবিটি।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে ৬০ কোটি রুপি বাজেটের ‘কিং অব কথা’ বিশ্বব্যাপী ১৭ কোটি রুপি আয় করেছে। যার ভেতর শুধু মাত্র কেরালাতেই ৬.৫৫ কোটি রুপি আয় করেছে ছবিটি!

যা মালায়লাম সিনেমার ইতিহাসে মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ রেকর্ড গড়া সিনেমা হিসেবে তৃতীয় স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে আছে যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার: টু’ ছবিটি। যেটি মুক্তির প্রথম দিনে রাজ্যে ৭.২৫ কোটি রুপি আয় করে। আর দ্বিতীয় স্থানে আছে বিজয় অভিনীত ‘বিস্ট’, ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করে ৬ কোটি ৬০ লাখ টাকা!

হাই-অ্যাকশন ঘরনার এই সিনেমাটি প্রযোজনা করেছে ওয়েফারার ফিল্মস এবং জি স্টুডিওস। ছবিটি পরিচালনা করেছেন নবাগত অভিলাষ জোশী, যিনি প্রবীণ পরিচালক জোশীর ছেলে।

দুলকার সালমানের বিপরীতে ছবিটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া লক্ষ্মী। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন প্রসন্ন, শাবির কল্লারক্কল, গোকুল সুরেশ এবং নাইলা উষা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares