সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:19 AM, August 26, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’র ট্রেইলার প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। ওটিটি প্লাটফর্ম বঙ্গ অ্যাপ, ইউটিউব এবং এর ফেসবুকে ট্রেলারটি উন্মোচিত হয়েছে। ট্রেইলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে!
ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন সহীদ উন নবী এবং মুশফিকুর রহমান মঞ্জু। শুধু পরীমণিই নয়, তারকা বহুল ‘পাফ ড্যাডি’তে আরও অভিনয় করেছেন- সজল নূর, আজাদ আবুল কালাম, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরি বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদসহ অনেকে।
ট্রেলারটি বলে দিচ্ছে, আধ্যাত্মিক এবং বাস্তবতার সমন্বয়ে তৈরি ‘পাফ ড্যাডি’র গল্প। এরমধ্যে পরীমণিকে দেখা যায়, উঠতি নায়িকার চরিত্রে। যে তার সিনেমা হিট করতে ‘পাফ ড্যাডি’র শরণাপন্ন হন!
অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে। যিনি নির্বাচন করবেন, মনোনয়ন ফরম কিনতে যাওয়ার ‘পাফ ড্যাডি’র কাছে দোয়া চাইতে যান।
শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকা-ই নয়, পাফ ড্যাডির রহস্যের জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যদেরও!
সত্যিই কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি! নাকি এর আড়ালে অন্য কিছু আছে? জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বঙ্গ’র চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, মূল গল্পটা ‘পাফ ড্যাডি’ বা এক বাবাকে ঘিরে। যে চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। এর সঙ্গে যারা আছেন তাদের ঘিরে গল্পের বাঁকবদল হয়। দর্শক দেখে অন্যরকম স্বাদ পাবেন।
২০১৯ সালে শুরু হয় ওয়েব সিরিজ ‘প্যাফ ড্যাডি’র শুটিং। পরবর্তীতে নির্মাতা বদল হয়ে বর্তমানে ওয়েব ফিল্ম হিসেবে আসছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। কর্তৃপক্ষ জানায়, আগামী ৭ সেপ্টেম্বর বঙ্গ-তে ‘পাফ ড্যাডি’ মুক্তি দেয়া হবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
