সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:36 AM, August 26, 2023
বিনোদন ডেস্ক :
বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে ভারতের ৬৯তম জাতীয় পুরস্কারের। এরই মাঝে সামাজিক মাধ্যমে ভাইরাল শাহরুখ খান আর বিদ্যা বালানের পুরনো একটি ভিডিও। যেখানে সরাসরি শাহরুখকে প্রশ্ন করেছেন বিদ্যা, ক্যারিয়ারে শাহরুখ কয়টা অ্যাওয়ার্ড কিনেছেন অর্থের বিনিময়ে।
শাহরুখ একবার নিজের মুখেই জানিয়েছিলেন তার প্রাপ্ত অ্যাওয়ার্ডের সংখ্যা ১৫০টিরও বেশি। আইফা ২০১৩-র ঘটনা সেটি। শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ নিজেই। সেই সময় দর্শকের আসনে বসে থাকা বিদ্যাকে তিনি প্রশ্ন করেন, কতগুলো অ্যাওয়ার্ড বিদ্যা পেয়েছেন। অভিনেত্রী জবাব দেন ৪৭। তা শুনে হেসে ওঠেন শাহরুখ। এরপর শহিদ কাপুর শাহরুখকে প্রশ্ন করেন, তিনি কটা অ্যাওয়ার্ড জিতেছেন।
এরপর এক পর্যায়ে শাহরুখ বলেন, ‘আমি আমার অ্যাওয়ার্ড গুনি না। তবে ১৫৫টি অ্যাওয়ার্ড আছে।’ আর তাতে বিদ্যা ঘুরিয়ে শাহরুখকে প্রশ্ন করেন, ‘এর মধ্যে কতগুলো অর্থের বিনিময়ে কিনেছেন?’ তাতে শাহরুখের জবাব, ‘ওই দেড়শোটির মতো’।
বিদ্যাকে শেষ দেখা গিয়েছে ‘নিয়ত’ ছবিতে। শাহরুখের সর্বশেষ ছবি ছিল ‘পাঠান’ যা ব্লকবাস্টার হিট। সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
