এখনও বিশ্রামে আছেন নুসরাত ফারিয়া

প্রকাশিত: 4:06 AM, August 27, 2023

এখনও বিশ্রামে আছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। এ জন্যে গত ১৩ আগস্ট চোখে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রামে আছেন আর চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধ খাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

সংবাদমাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।’

আগামী মাসের শুরুতে ফারিয়া রাজধানীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানা গেছে। আর ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি।

এ ছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেয়ার কথাও রয়েছে তার। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’।

ফারিয়া সম্প্রতি শেষ করেছেন অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ। এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে টালিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ নামের ওয়েব সিরিজের একটি আইটেম গান। সেই গানে পারফর্ম করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares