জনি ডেপের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

প্রকাশিত: 4:49 AM, August 27, 2023

জনি ডেপের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

বিনোদন ডেস্ক :

সবসময়েই আলোচনায় থাকা হলিউড তারকাদের মাঝে অন্যতম জনি ডেপ। দাম্পত্য কলহ, আইনি ঝামেলা, সিনেমা কিংবা উদ্ভট কোনো কাণ্ডের কারণে সবসময়েই তিনি থাকেন আলোচনায়। এবার যে কারণে তিনি শিরোনামে তার পেছনে অবশ্য অভিনেতার হাত নেই।

সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে জনি ডেপের মৃত্যুর গুজব। এতে দুশ্চিন্তায় পড়েছেন ভক্তরা। আইনি লড়াইয়ে জিতে দারুণ সময় কাটাচ্ছেন জনি ডেপ। মাসখানেক আগে বুদাপেস্টের এক হোটেল রুমে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় জনি ডেপকে। অতিরিক্ত মদ্যপান করে জ্ঞান হারিয়ে ফেলেছেন অভিনেতা, এমনটাই মনে করা হচ্ছে।

এতে তার জীবন যাত্রা এবং স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এই বিষয়টিকেই পুঁজি করে ছড়িয়ে দেয়া হয় অভিনেতার মৃত্যুর গুজব।

জানা গেছে, অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন। জনি ডেপকে নিয়ে এর আগেও গুজব ছড়ানো হয়েছিল বেশ কয়েকবার। প্রতিবারই ভক্তদের সামনে এসে তিনি শঙ্কা দূর করেছেন।

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। মানহানি মামলায় জেতার পরে ‘জিন দ্যু বারি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেতা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares