সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:21 AM, August 27, 2023
বিনোদন ডেস্ক :
মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত হিট ছবি ‘ড্রিম গার্ল’র সিক্যুয়েল ‘ড্রিম গার্ল টু’। প্রথম কিস্তির মত যার দ্বিতীয় কিস্তিতেও প্রধান চরিত্রে দেখা গেছে আয়ুষ্মান খুরানাকে। ‘ড্রিম গার্ল’ ছবিতে আয়ুষ্মান তার ভক্তদের পূজার কণ্ঠে মুগ্ধ করেছিলেন। তবে এবার শুধু কণ্ঠ নয়, তার রূপের জাদুতেও মুগ্ধ হচ্ছে দর্শক!
বলিউড মুভি রিভিউজ বলছে, ভারতের আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি প্রাপ্ত ‘ড্রিম গার্ল টু’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ১০.৬৯ কোটি রুপি! ছবির বাজেটের তুলনায় প্রথম দিনের আয় হিসেবে যাকে ভালোই বলা যায়। একই সঙ্গে ছবির রিভিউ ও দর্শকদের প্রতিক্রিয়া ভালো থাকলে শনি ও রবিবারে এই অংক আরও বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে!
শুধু তাই নয়, চলতি বছর মুক্তি প্রাপ্ত মুক্তির প্রথম দিন সর্বাধিক আয়কৃত প্রথম ১০টি সিনেমার তালিকাতেও স্থান দখল করে নিয়েছে ‘ড্রিম গার্ল টু’ ছবিটি।
ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গেছে অনন্যা পান্ডে। এছাড়াও আয়ুষ্মানের বাবার চরিত্রে দেখা গেছে অনু কাপুরকে। ‘ড্রিম গার্ল’ ছবিতেই এই একই চরিত্রে দেখা গিয়েছিল তাকে।
আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, মনোজ জোশি, অভিষেক ব্যানার্জ্জী, মনজিৎ সিং, সীমা পাওহা সহ আরও অনেকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
