সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:17 AM, August 28, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ারের প্রায় দুই দশক। দীর্ঘ এই ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে গত বছর ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় ছিলেন তিনি। এই সময়ের মধ্যে গুঞ্জন উঠে—ঠোঁটে সার্জারি করিয়েছেন অপু বিশ্বাস।
এ নিয়ে এর আগে যদিও কয়েকবার কথা বলেছেন এ নায়িকা। এরপরও ফের আরও একবার অভিনেত্রীর ভাষ্যমতে সার্জারির কথা উঠে এলো। সংবাদমাধ্যমের সঙ্গে ব্যক্তিজীবন নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি।
শনিবার (২৬ আগস্ট) ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নিয়েছিলেন অপু বিশ্বাস। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন, আমার সামনের দাঁতটা বাঁকা। এ নিয়ে অনেক জায়গায় বলা হয়েছে যে, সার্জারি করিয়েছি আমি। আমাকে যদি সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমেই দাঁতটা সোজা করতাম আমি।
চিত্রনায়িকার ভাষ্য, আমি শুরু থেকেই কিছুটা হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। এ জন্য এই দুটো বিষয় (দাঁত ও স্বাস্থ্য) মোকাবিলা করতে হয়েছে আমাকে। সেই চ্যালেঞ্জ আমার ছিল। যদি প্রতিভা থাকে, দর্শক ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়ে আমি দর্শকের কাছে পৌঁছাব।
এ নায়িকাকে সবমেষ দেখা গেছে ‘লাল শাড়ি’ সিনেমায়। সরকারি অনুদানের এ সিনেমাটি তিনি নিজেই প্রযোজনা করেছেন। এটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে তার সঙ্গে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 138
Users Last 30 days : 489
Users This Month : 489
Users This Year : 489প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
