সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:35 AM, August 28, 2023
বিনোদন ডেস্ক:
সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। জীবনে প্রথমবার এতবড় সম্মান পেয়ে আপ্লুত কৃতি এবং তার পরিবার। এখনও যেন পুরো বিষয়টি বিশ্বাসই হচ্ছে না তার। জাতীয় মঞ্চে সেরা অভিনেত্রী হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার পর ঠিক কী অনুভূতি হয়েছিল কৃতির, কী করেছিলেন তিনি?
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে আবেগতাড়িত কৃতি বলেন, ‘আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিলাম। তারপর গিয়ে বাবাকে জড়িয়ে ধরি। আমি মাকে ডাকতে শুরু করি, শুনে সঙ্গে আমার বোন নূপুরও এসে হাজির হলো। এটি একটা আবেগময় মুহূর্ত ছিল যা আমার সবসময় মনে থাকবে। আমার মা নাচছিলেন, সবাই একে অপরকে জড়িয়ে ধরেছিলাম।’
কৃতির কথায়, নাম ঘোষণা হওয়ার সঙ্গেই তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছিল।
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর পরিবারের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে কৃতি। ছবি : সংগৃহীত
সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর পরিবারের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে কৃতি।
অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকটি সম্মানের অর্থ অনেক। আর আমি কোনো ফিল্মি পরিবার থেকে অভিনয়ে আসিনি। যাই হোক অভিনয় দুনিয়ার অংশ হওয়া আমার কাছে অনেক বড় বিষয়। মিমির মতো সুযোগ যেকোনো অভিনেতার জন্যই বিরল। আর জাতীয় পুরষ্কার পাওয়া বিশাল বড় বিষয়।
‘এটা প্রত্যেক অভিনেতারই স্বপ্ন। আমি ২০২০ সালে আমার ডায়েরিতে জাতীয় পুরস্কার জয়কে নিজের একটা স্বপ্ন হিসেবে লিখে রেখেছিলাম। তবে এত তাড়াতাড়ি এটা ঘটবে বলে আশা করিনি! এটি সরকারের কাছ থেকে আসা সর্বোচ্চ বৈধতা।’
এত বড় সম্মান ও পুরস্কার তার ক্যারিয়ারে প্রভাব ফেলবে কিনা সে প্রশ্নেরও উত্তরও দেন কৃতি। বলেন, ‘আমার ক্যারিয়ারে এর প্রভাব পড়বে কিনা আমি সত্যিই জানি না। তবে আমি এই পুরষ্কার পেয়ে ধন্য, আমি ভবিষ্যতের কথাও ভাবছি না! এটি আমাকে কৃতজ্ঞতার একটা দারুণ অনুভূতি দিয়েছে যা আমি আগে অনুভব করিনি। এটা সত্যি যে আমি এই শিল্পে যখন আসি তখন আমার অভিনয়ের কোনো অভিজ্ঞতা ছিল না।
‘আমি খুব উচ্চাকাঙ্খী মানুষ এবং নিজের সেরাটা দিতে পেরেছি। আমি বিশ্বাস করি না যে আমি আমার সবটা দিতে পেরেছি, কারণ আমি এই দক্ষতা আরও বাড়াতে চাই। তবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’
প্রসঙ্গত, ‘মিমি’ সিনেমার জন্য ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন কৃতি। এই সিনেমায় সারোগেট মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে এই পুরস্কার কৃতি এককভাবে নয়, আলিয়া ভাটের সঙ্গে যৌথভাবে পেয়েছেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 12
Users Last 7 days : 146
Users Last 30 days : 497
Users This Month : 497
Users This Year : 497প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
