কেন সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

প্রকাশিত: 3:20 PM, August 29, 2023

কেন সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার অনেক ভক্ত। প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে এবার সিঙ্গাপুর যাচ্ছেন।

আগামী ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই চিত্রনায়িকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস জানান, আগামী ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ জানান, সিঙ্গপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পারর্ফম করবেন অপু।

অপু ছাড়াও এতে আরও অংশ নেবেন- সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।

প্রসঙ্গত, অপুর অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares