সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:53 AM, August 30, 2023
বিনোদন ডেস্ক:
২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের সফর শুরু করেছিলেন উর্বশী রাউতেলা। তার পরবর্তী ক্যারিয়ারে হিটের সংখ্যা খুব একটা নেই। কিন্তু তাতে কী, মাত্র এক মিনিটের জন্য এক কোটি রুপি নিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী এখন তিনি।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেলেগু সুপারস্টার রাম পোথিনেনির আসন্ন সিনেমায় নাকি মাত্র তিন মিনিটের জন্য পারফর্ম করবেন উর্বশী। আর তাতেই পারিশ্রমিক হিসেবে নেবেন তিন কোটি রুপি। অর্থাৎ এক মিনিটে অভিনেত্রীর পারিশ্রমিক এক কোটি রুপি।
সেই হিসেবেই আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের ছাপিয়ে দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়েছেন উর্বশী। অভিনেত্রী নিজে এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উর্বশী। সেখানে তাকে এই বিপুল পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রীর জবাব, “এটা খুবই ভালো বিষয়। যে অভিনেত্রী বা অভিনেতা নিজের ক্ষমতায় ইন্ডাস্ট্রিতে আসেন তারা যেন সবাই এই দিনটা দেখতে পান।’
প্রসঙ্গত, সিনেমা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় উর্বশী। এর আগে হীরার মাস্ক পরে ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় চর্চিত হয়েছিলেন তিনি। তারপর আবার মাড থেরাপির ছবি পোস্ট করে চর্চায় এসেছিলেন। ছবিতে অভিনেত্রীর শরীরের বেশিরভাগ অংশই উন্মুক্ত। কেবল নিম্নাঙ্গে অন্তর্বাসের অস্তিত্ব বোঝা যায়। পুরো শরীরেই ছিল কাদা মাখানো।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 12
Users Last 7 days : 160
Users Last 30 days : 511
Users This Month : 511
Users This Year : 511প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
