সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:53 AM, September 1, 2023
বিনোদন ডেস্ক:
মক্কা থেকে ওমরাহ করে দেশে ফিরলেন বলিউড ‘আইটেম গার্ল’ রাখি সাওয়ান্ত। কয়েকদিন আগে তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন ওমরাহ করতে। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে ভারতে ফিরেন।
এদিন রাখি মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তার কিছু ভক্তরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। তিনি যখন মুম্বাই বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন তখন পাপারাজ্জিরা তাকে ছেঁকে ধরেন। ‘রাখি জি, রাখি জি’ করে ডাকতে থাকেন তারা। তাদের উদ্দেশ্যে তিনি বলেন ‘রাখি নয়, ফাতিমা বলে ডাকুন।’
তার কথা পাপারাজ্জিরা মেনে নেন এবং তাকে ফাতিমা বলেই ডাকেন। একব্যক্তি এমন সময় তাকে একটি ফুলের মালা পরাতে যান। প্রথমে পেছনে সরে যান রাখি, তারপর সেই ভক্তের হাত থেকে সেই মালা নিয়ে নেন।
কিন্তু ওমরাহ করে আসার পর তিনি যে সবাইকে অন্য নামে তাকে ডাকতে বলছেন, তবে কি তিনি খাতা কলমে তার বদলাতে চলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘ঈশ্বর আমাকে এভাবেই বানিয়েছেন। উনি চান না আমি খাতায় কলমে আমার নাম বদলাই।’
ওমরাহ করতে গিয়ে সেখান থেকে একাধিক ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাখি। একটি ভিডিওতে তাকে অঝোরে কাঁদতেও দেখা যায়। অনেকেই আবার তার এই পোস্টে তাকে কটাক্ষ করেছেন। বলেছেন তিনি নাকি এসব পাবলিসিটি পাওয়ার জন্য করছেন।
প্রসঙ্গত, রাখি যখন আদিল খানকে বিয়ে করেন তখন তার ধর্ম পরিবর্তন করেন। তবে পরবর্তীতে তিনি তার স্বামীর নামে একাধিক অভিযোগ আনেন। জানান আদিল, তার উপর অত্যাচার করতেন। সম্প্রতি দুজনেই দুটো আলাদা প্রেস মিটিং ডেকে একে অন্যের প্রতি ক্ষোভ উগড়ে দেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
