চুমু-কাণ্ডে আলোচিত শিরিন শিলাকে কেন গরু উপহার দিয়েছেন ডিপজল

প্রকাশিত: 4:47 AM, September 1, 2023

চুমু-কাণ্ডে আলোচিত শিরিন শিলাকে কেন গরু উপহার দিয়েছেন ডিপজল

বিনোদন ডেস্ক:

চুমু-কাণ্ডে আলোচিত শিরিন শিলাকে কেন গরু উপহার দিয়েছেন ডিপজল
চলতি বছরের মে মাসে এক চিন্নমূল কিশোরের চুমু দেয়ার ঘটনায় বেশ আলোচনায় আসেন চিত্রনায়িকা শিরিন শিলা। এই নায়িকাকে গরু উপহার দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বিষয়টি নিজেই জানিয়েছেন এই চিত্রনায়িকা।

শুক্রবার মুক্তি পেতে যাওয়া মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজলের বিপরীতে দেখা যাবে তাকে শিরিন শিলাকে। বুধবার (৩০ আগস্ট) মগবাজারে অনুষ্ঠিত সিনেমাটির এক সংবাদ সম্মেলনে ডিপজলের কাছে থেকে গরু উপহার পাওয়ার কথা জানান এই নায়িকা।

সাংবাদিকদের এক প্রশ্নে শিরিন শিলা বলেন, ডিপজল ভাই আমাকে গরু উপহার দিয়েছেন। কারণ আমি যখন তার সঙ্গে সিনেমাটির কাজ করেছি তখন কুরবানির সময় ছিল। সেসময় উনার খামারে অনেক গরু ছিল, সেখান থেকে মিশা সওদাগর ভাই ও আমিসহ সেখানে যারা ছিল তাদের গরু উপহার দেন।

এই আরও নায়িকা বলেন, আমি তার সঙ্গে যে সিনেমায় কাজ করেছি সেখানে পোশাক আমার নিজের ছিল। এজন্য আমি একটা টাকাও নেইনি বরং বিভিন্ন স্পন্সর এনে দিয়েছি। নরমালি নায়িকারা পোশাকের জন্য দেড়-দুই লাখ টাকা বাজেট করে। কিন্তু আমি কোনও টাকা চাইনি। আর ঈদের সময় ছিল, কুরবানির ঈদে তো মানুষ পোশাক উপহার দেয় না। সেক্ষেত্রে উনি (ডিপজল) তার খামার থেকে একটা গরু উপহার দেন।

এদিকে ডিপজলের সঙ্গে ‘ঘর ভাঙা সংসার’ ছাড়াও ‘জিম্মি’ নামের আরেকটি সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন শিরিন শিলা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares