চোখের সামনে মেয়ের মৃত্যু, শোকার্ত দীপঙ্কর

প্রকাশিত: 7:45 AM, September 1, 2023

চোখের সামনে মেয়ের মৃত্যু, শোকার্ত দীপঙ্কর

বিনোদন ডেস্ক :

বলতে একরকম চোখের সামনেই মেয়েকে হারালেন পশ্চিমবঙ্গের দাপুটে অভিনেতা দীপঙ্কর দে। যে কারণে শোকের মাত্রাটা যেন বহুগুণ বেশী! ৭৯ বছর বয়সে শোকাচ্ছন্ন এই অভিনেতা। হারালেন নিজের মেয়েকে।

মেয়ে বৈশালী কুরিয়াকোস বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর! অভিনেতা জানিয়েছেন, মেয়ে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। কিডনি এবং হার্টের সমস্যা নিয়েই ভর্তি হন হাসপাতালে। কিন্তু আর বাঁচানো গেল না।

ঘটনায় শোকে ভেঙে পড়েছেন দীপঙ্কর। মেয়েকে হারিয়ে যেন পাগল প্রায় হয়ে গিয়েছেন। সংবাদমাধ্যমে সীমিত শব্দেই জানিয়েছেন, বড়সর হার্ট অ্যাটাকে মেয়েকে চিরকালের মতো হারিয়েছেন তিনি। শুধু দীপঙ্কর নয়, বরং তার স্ত্রী দোলন রায় নিজেও চূড়ান্ত শোকে!

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares