সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:38 AM, September 2, 2023
বিনোদন ডেস্ক:
কোনো না কোনো কারণে বিভিন্ন সময়ে তাকে নিয়ে ‘বিতর্ক’-এর সৃষ্টি হয়। যে কোনো বিষয়ে নিজের মতামত দিতে পিছপা হন না টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইদানীং তিনি মন দিয়েছেন হিন্দি সিনেমায়। তাই অনেকে অভিযোগও জানান যে, কেন বাংলা সিনেমাতে এত কম দেখা যায় স্বস্তিকাকে?
তিনি বরাবরই বলে এসেছেন, সব সময় একটু অন্য রকম কাজ করার খিদে তাকে তাড়া করে বেড়ায়। তাই স্বস্তিকাকে ‘হ্যাঁ’ বলানো বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে অনেক পরিচালক প্রযোজকের পক্ষে। শোনা যাচ্ছে, তেমনই কোনো লোভনীয় চিত্রনাট্য নাকি শুনেছেন নায়িকা। শোনার পর ‘না’ বলতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টালিপাড়ার নতুন গুঞ্জন, এবার বাংলাদেশের নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন স্বস্তিকা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অন্দরের খবর বাংলাদেশের এই সিনেমার জন্য রাজিও হয়ে গেছেন নায়িকা।
তবে এখানেই শেষ নয়। চমক আরও রয়েছে। এই সিনেমার নায়ক নাকি চঞ্চল চৌধুরী। অর্থাৎ সব ঠিক থাকলে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন চঞ্চল এবং স্বস্তিকা।
প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম দিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। কিন্তু চঞ্চলের ডেট পেতে অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত পুজার পরে অর্থাৎ নভেম্বরেই শুরু হবে নতুন এই সিনেমার শুটিং।
এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার। একমাস বিশ্রাম নেয়ার পর আবারও কাজে ফিরবেন অভিনেত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
