জওয়ান’র জন্য সত্যিই কি ন্যাড়া হয়েছিলেন শাহরুখ?

প্রকাশিত: 3:46 AM, September 2, 2023

জওয়ান’র জন্য সত্যিই কি ন্যাড়া হয়েছিলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক :

‘পাঠান’ এর আকাশছোঁয়া সাফল্যের পর মুক্তির অপেক্ষায় শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’। যাকে ঘিরেই এখন প্রত্যাশার পারদ তুঙ্গে শাহরুখ ভক্তদের মাঝে।

শোনা যাচ্ছে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে! তবে কদিন আগেই পাঁচটি আলাদা রূপে মোশন পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে শাহরুখের ‘জওয়ান’র লুক। যেই পাঁচ লুকের মাঝে শুরু থেকেই শাহরুখের ন্যাড়া মাথার লুক আলোচনার শীর্ষে ছিল। এবার সেই ন্যাড়া মাথা লুক প্রসঙ্গেই মুখ খুললেন শাহরুখ।

শাহরুখ ভক্তদের অনেকের মনেই প্রশ্ন ছিল যে ‘জওয়ান’ এ অভিনয়ের জন্য সত্যিই কি ন্যাড়া করেছিলেন শাহরুখ? এবার সেই প্রশ্নেরই উত্তরই মিললো দুবাইয়ের বুর্জ খলিফায় ‘জওয়ান’র ট্রেলার লঞ্চের আসরে।

শাহরুখের কথায়, ‘জওয়ানের জন্য সত্যিই ন্যাড়া হতে হয়েছিল তার। যা কিনা তার জীবনে প্রথম বার ন্যাড়া হওয়া। তিনি আরো জানান, ‘এইটাই আমার প্রথম ও শেষ বার ন্যাড়া হওয়া। আপনারা আমার সম্মান রাখবেন আশা করছি। আপনাদের জন্য ন্যাড়াও হয়ে গেলাম। আশা করব ছবিটা দেখতে যাবেন। কে জানে আর কখনও চুল ছাড়া আমাকে দেখতে পাবেন কি না!’

সর্বশেষ শাহরুখকে ‘পাঠান’ ছবিতে দেখা গিয়েছিল। যেটি হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল। এবার আসছে ‘জওয়ান’। তবে কি নিজের রেকর্ড ভাঙতে পারবেন শাহরুখ? সেটির জন্যই অপেক্ষা করতে হবে আর সপ্তাহখানেক সময় ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares