সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:35 AM, September 2, 2023
বিনোদন ডেস্ক :
‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’র সুপারহিট ছবির নির্মাতা রায়হান রাফীর আরেক ছবি ‘নূর’ মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি নির্মাণের শুরু থেকে দর্শকদের নজরে ছিল। এবার ‘দামাল’ খ্যাত নির্মাতা রাফী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।
২০২২ সালেই শেষ হয়েছে ‘নূর’র শুটিং। প্রকাশ পেয়েছিল ছবিতে থাকা অভিনেতা আরিফিন শুভর লুক। যেখানে তার বিপরীতে আছে জান্নাতুল ঐশী।
সেই প্রকাশিত লুকে দেখা যায়, পাগলা গারদে বসে আছেন শুভ। মানসিক হাসপাতালের পোশাক তার গায়েও। তিনি হাতে ধরে আছেন একজন নারীর ছবি, শাড়ি পরিহিত। ছবিটি জুম করে দেখলে বোঝা যায়, নারীটি চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর।
কী হয়েছে শুভ’র? ছবির মানুষটির সাথে তার কী সম্পর্ক? তিনি কি মানসিক রোগী? ভালোবাসার মানুষকে হারিয়ে কি তার এই অবস্থা? নাকি তিনি ভয়ঙ্কর কোনো ঘটনার শিকার? এসব প্রশ্নের আপাতত উত্তর নেই কারো কাছে।
রায়হান রাফী বলছেন, দর্শক যা ভাববে ঠিক তার উল্টোটা হবে। আমার সিনেমাগুলোতে এমনটা করে থাকি। সব প্রশ্নের উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি।
নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ। আর পুরো সিনেমায় লগ্নী করছে শাপলা মিডিয়া। ইতোমধ্যে ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পেয়েছে।
জানা যায়, এক মফস্বল শহরের প্রেম-বিরহের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। যে গল্পের পরতে পরতে মিশে থাকবে রোমাঞ্চ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
