সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:16 AM, September 2, 2023
বিনোদন ডেস্ক:
বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে সানি দেওল অভিনীত সিনেমা ‘গদর টু’। মাত্র ২১ দিনে ৪৮০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। এর আগে ১৭ দিনে ৪৫০ কোটি রোজগার করেও রেকর্ড গড়েছে এটি। যেখানে ৪৫০ কোটির মুখ দেখতে ‘পাঠান’-এর লেগেছিল ১৮ দিন আর ‘বাহুবলী টু’-এর ২০ দিন।
এবার ‘গদর টু’ নিয়ে বড় পদক্ষেপ নিয়ে ফেললেন পরিচালক অনিল শর্মা। জানিয়ে দিলেন, সানির সিনেমা যাবে অস্কারের মঞ্চে। তার টিম এখন থেকেই আবেদন প্রক্রিয়ার কাজটি শুরু করে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক সাক্ষাৎকারে অনিল শর্মা জানান, অনেকেই তাকে বারবার ফোন করে বলছেন, ‘গদর টু’-কে অস্কারে পাঠানোর জন্য।
অনিল শর্মা বলেন, ‘‘আমরা এবার আছি এতে। ‘গদর টু’ সত্যিই অস্কার পাওয়ার যোগ্য। গদরও অস্কার পাওয়ার যোগ্য ছিল। আমরা ১৯৪৭ সালের দেশের স্বাধীনতা পাওয়ার গল্পটিকে একেবারে আলাদা ভঙ্গিতে বলেছিলাম। ওটা একটা নতুন এবং মৌলিক গল্প ছিল। ‘গদর টু’ও নতুন এবং মৌলিক গল্প।’
অনিল আরও বলেন, দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছে ‘গদর টু’ তা তাকে আনন্দ দিয়েছে। তবে ৪০ বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকেও কোনো অ্যাওয়ার্ড না পাওয়া তার কাছে খুব কষ্টের।
অনিলের কথায়, ‘মিথ্যে বলব না আমিও অ্যাওয়ার্ড চাই। পেলে ভালোই লাগবে।’
গদর টু’-তে সানি দেওলের চরিত্রের নাম তারা সিং। স্ত্রী সাকিনার চরিত্রে আমিশা। এবারের সিনেমায় ১৯৭১ সালের ভারত-পাক দ্বন্দের সময়তেই পড়শি দেশে প্রবেশ করে সানি ওরফে তারা সিং। উদ্দেশ্য প্রেম ঘটিত কারণে পাক সেনার হাতে বন্দি ছেলেকে ছাড়িয়ে আনা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 149
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
