নিজের সঙ্গেই শাহরুখের প্রতিযোগিতা!

প্রকাশিত: 5:03 PM, September 3, 2023

বিনোদন ডেস্ক:

গত কয়েক মাসের অপেক্ষার পালা শেষ করে গত ৩১ অগস্ট মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’সিনেমার ট্রেলার। গত ১০ জুলাই সিনেমার প্রিভিউ দেখেই সাড়া পড়ে গিয়েছিল দর্শক ও অনুরাগীদের মধ্যে। ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনা আরও বেড়েছে।

দীর্ঘদিনের অপেক্ষা শেষে শুরু হয়েছে ‘জওয়ান’সিনেমার অগ্রিম টিকিট বুকিং। সিনেমা মুক্তির সাত দিন আগে অগ্রিম বুকিং শুরু হওয়ায় দর্শক ও অনুরাগীদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়ার আশা ছিল।

তবে সেই প্রত্যাশার গণ্ডি পেরিয়ে গিয়েছে শাহরুখের সিনেমা অগ্রিম বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নজির গড়তে শুরু করেছেন বলিউডের বাদশা। শুধু তাই নয়, ‘জওয়ান’ দিয়ে নিজেই যেন নিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন শাহরুখ।

মুক্তির মাত্র এক সপ্তাহ আগে, গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ‘জওয়ান’-এর অগ্রিম বুকিং। শনিবারের মধ্যেই দুলাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে অ্যাটলি পরিচালিত এ সিনেমা। ফলে ‘জওয়ান’ সিনেমার ঝুলিতে এসেছে প্রায় সাত কোটি রুপি। বলিউডে বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, রবিবারের মধ্যে তিন লাখ টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা শাহরুখের সিনেমার।

চলতি বছরের শুরুতেই ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’ নিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করেছেন শাহরুখ। তবে সেখানেই থামতে রাজি নন তিনি। বাণিজ্য বিশেষজ্ঞদের অনুমান, ‘জওয়ান’সিনেমার মাধ্যমে ‘পাঠান’-কেও টপকে যেতে পারেন বাদশা।

নিজের সঙ্গেই শাহরুখের প্রতিযোগিতা!

‘পাঠান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যানকে এরই মধ্যে ছাড়িয়ে গিয়েছে ‘জওয়ান’। অগ্রিম বুকিং শুরু হওয়ার প্রথম ৪৮ ঘণ্টায় প্রায় ১ লাখ ৭১ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছিল ‘পাঠান’সিনেমার। এর আলোকে ‘পাঠান’সিনেমা থেকে অন্তত এক লাখ টিকিট বেশি বিক্রি হয়েছে ‘জওয়ান’সিনেমার।

আসছে ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘জওয়ান’। ‘পাঠান’ বিশ্বের বক্স অফিসে আয় করেছিল প্রায় ১১০০ কোটি রুপি। অগ্রিম বুকিংয়ে ‘পাঠান’সিনেমাকে এরই মধ্যে হার মানিয়েছে দিয়েছে ‘জওয়ান’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares