সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:05 PM, September 3, 2023
বিনোদন ডেস্ক:
আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে বাংলাদেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে।
তবে একইদিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। নিয়মবহির্ভূতভাবে সিনেমাটি মুক্তি না দিতে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকাই সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।
প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন, শুক্রবার। তাই বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
৭ সেপ্টেম্বর না হয়ে প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি পরদিন ৮ সেপ্টেম্বরও ‘জওয়ান’ মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে জটিলতা। প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই।
পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’।
এ বিষয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জানিয়েছেন, প্রযোজক সমিতির নিয়মে আগামী সপ্তাহে শাহরুখের ‘জওয়ান’সহ অন্য সিনেমা মুক্তি দেয়ার কোনো সুযোগ নেই।
ঝন্টু বলেন, ‘প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেয়ার সুযোগ নেই। সে হিসেবে আমি আর পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলাম। তাই আমার “সুজন মাঝি” আর মুশফিকুর রহমান গুলজারের “দুঃসাহসী খোকা” সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর। এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে জওয়ান বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 26
Users Last 7 days : 150
Users Last 30 days : 513
Users This Month : 513
Users This Year : 513প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
