সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:16 AM, September 4, 2023
বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম শিল্পা শেঠি। ক্যারিয়ার শুরু করেন গত শতাব্দীর নয়ের দশকে। এখনও নিজের রূপের জৌলুস ধরে রেখেছেন হালের তুলনামূলক কম বয়সী নায়িকাদের মতো। কিন্তু এই শিল্পাই কিনা বলিউড অভিনেত্রীদের সেরাদের তালিকায় নেই!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সম্প্রতি সময় দেন এই লাস্যময়ী অভিনেত্রী। ওই সাক্ষাৎকারে শিল্পা অকপটে স্বীকার করেন যে, যখন তিনি সিনেমায় বেশি কাজ করতেন তখনও বলিউডের সেরা ১০ অভিনেত্রীর তালিকায় ছিলেন না।
নিজেকেও কখনও ওইভাবে ভাবতে চাননি শিল্পা। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, হয়তো সুযোগের অভাব ছিল, নয়তো কেউ আমাকে ওভাবে ভাবেননি।
শিল্পা আরও বলেন, আমার কাজ অভিনয় করা। ওইটাই ভালো করে করেছি । এতে পেয়েছি অসংখ্য দর্শকের ভালোবাসা এবং প্রশংসা। আজ আমার দিকে তাকিয়ে দেখেন, সিনেমা, টিভি এমনকি ওটিটিতে আমার শক্ত অবস্থান তৈরি করেছি। আমার ব্র্যান্ডগুলোও ভালো চলছে।
এরপরই শিল্পা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, অতীত নিয়ে পড়ে থাকেন না তিনি। বরং অতীতের শিক্ষা বা ভুল থেকে জ্ঞান অর্জন করে তা বর্তমানে কাজে লাগান।
এদিকে অতীতের প্রসঙ্গ উঠতেই স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্ণ সিনেমা তৈরির অভিযোগের বিষয়টি চলে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত হওয়া আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, স্বামীর নেতিবাচক এ দিকটিকেও তিনি দেখেন অতীতের মতোই।
গত কয়েক বছর আগে পর্নোগ্রাফি তৈরিতে জড়িত থাকার অভিযোগে জেলবন্দী ছিলেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। এ সত্য গল্প অবলম্বনেই বলিউডে নির্মিত হতে চলেছে নতুন একটি সিনেমা। এ বিষয়ে শিল্পার কাছে অভিমত জানতে চাইলে তিনি বলেন, অতীত নিয়ে কখনও মাথা ঘামাই না। তাছাড়া এ বিষয়ে আমার কথা বলার কথা নয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 26
Users Last 7 days : 158
Users Last 30 days : 521
Users This Month : 521
Users This Year : 521প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
