আমি যে বাজেটে সিনেমা বানাই তাতে তাকে নিতে পারি না : আলিয়া প্রসঙ্গে অনুরাগ

প্রকাশিত: 3:37 AM, September 4, 2023

আমি যে বাজেটে সিনেমা বানাই তাতে তাকে নিতে পারি না : আলিয়া প্রসঙ্গে অনুরাগ

বিনোদন ডেস্ক:

মূল ধারার বাণিজ্যিক সিনেমা নয়, বরং সমান্তরাল ঘরানার সিনেমাকেই বাণিজ্যিক সাফল্যের মুখ দেখিয়েছেন বলিউড নির্মিতা অনুরাগ কাশ্যপ। বহু অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার গড়ে দিয়েছেন অনুরাগ। যার মধ্যে অন্যতম বড় নাম নওয়াজউদ্দিন সিদ্দিকী।

অনুরাগ বরাবরই স্পষ্টবক্তা। বলিউডে প্রায় তিন দশক কাটিয়ে দিয়েছেন। এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনুরাগের বিশেষ পছন্দ আলিয়া ভাটকে। তবু নিজের ছবির অভিনেত্রী হওয়ার প্রস্তাব দিতে সংকোচ পরিচালকের।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, ‘‘এই মুহূর্তে আলিয়া ভাট দেশের সেরা অভিনেত্রীদের মধ্যে এক জন। আমি সব সময় ওর কাজ দেখি। যেগুলো ভালো লাগে না সে ক্ষেত্রে চুপ থাকি। আমি অবশ্যই ওর সঙ্গে কাজ করতে চাই। তবে আমি যে বাজেটে ছবি বানাই তাতে ওকে নিতে পারি না। আমি অভিনেতাদের পেছনে একবারের বেশি ছুটতে পারব না। তাকেও আগ্রহী থাকতে হবে। আমাকে যদি চিত্রনাট্যে রকমফের করতে বলা হয় সেটা করে দিই। তবে অনেক সময় বড় তারকারা দ্বিধা বোধ করেন। তাই আমিও নিজেকে গুটিয়ে নিই।’

‘ব্ল্যাক ফ্রাইডে’র হাত ধরে পরিচালক হিসাবে পথচলা শুরু তার। এর আগে অবশ্য রামগোপাল ভার্মার ‘সত্য’ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন তিনি। তার পরে ‘দেব ডি’, ‘গুলাল’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন অনুরাগীদের।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares