সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:40 AM, September 5, 2023
বিনোদন ডেস্ক :
বক্স অফিসে রজনীকান্ত অভিনীত সিনেমা মানেই যেন ব্লকবাস্টার হিট! তার দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে এবার অন্যতম সফল ছবি হিসেবে তালিকাভুক্ত হলো ‘জেলার’ সিনেমাটি।
গত রবিবার (৩ সেপ্টেম্বর) মুক্তির ২৪তম দিনে এসে বিশ্বব্যাপী যেটি ৬০০ কোটি রুপির আয়ের মাইলফলক স্পর্শ করলো!
সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান টুইটারে ‘জেলার’ ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিলেন। যেখানে দেখা গেছে, ‘জেলার’ ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সর্বকালের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে!
একই সঙ্গে এটাই দ্বিতীয় তামিল ছবি, যা দ্রুত গতিতে ৬০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে। এক কথায় বলতে গেলে রজনীকান্তের ‘জেলার’ যেন সব অর্থেই অপ্রতিরোধ্য।
মনোবল বিজয়াবালান তার টুইটে লেখেন, ‘জেলার’ দ্য রেকর্ড মেকার! সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ ছবিটি ৬০০ কোটির লিস্টে এন্ট্রি নিল। তামিলনাড়ুর সবসময়ের এক নম্বর সিনেমা হল এটা। তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও এটি এক নম্বর ছবি, এমনকি কেরেলাতেও। এছাড়াও ভারতের তৃতীয় এবং এক মাত্র তামিল ছবি যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।’
তবে শুধু ভারতের মাটিতে নয়, ভারতীয় সিনেমা হিসেবে বিদেশেও রেকর্ড গড়েছে ‘জেলার’ সিনেমাটি। মনোবল বিজয়াবালান তার টুইটে আরও লেখেন, উত্তর আমেরিকায় সর্বকালের এক নম্বর তামিল সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে এটি। ইংল্যান্ডেও এক নম্বর হয়েছে। পাশাপাশি পার্শিয়ান গালফ অঞ্চলে সর্বকালের আয়ের বিচারে এক নম্বর মুভির তকমা পেয়েছে।’
তার পোস্ট থেকে জানা যায়, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স সহ একাধিক দেশেই জেলার ব্যাপক ব্যবসা করেছে। এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুযায়ী, ‘ব্যবসার বিচারে এটা চিরকালের জন্য ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে অন্যান্য দেশে। এবং দ্বিতীয় তামিল ছবি যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
