সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম, সে কারণে ‘বাজিরাও মাস্তানি’র প্রস্তাবও ফিরিয়েছি’

প্রকাশিত: 3:18 AM, September 5, 2023

সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলাম, সে কারণে ‘বাজিরাও মাস্তানি’র প্রস্তাবও ফিরিয়েছি’

বিনোদন ডেস্ক:

‘পবিত্র রিস্তা’ ধারবাহিকে অভিনয়ের মাধ্যমে নিজেদের মতো করে পরিচিতি তৈরি করেছিলেন সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিস্তা’র পর সুশান্ত বলিউডের নায়ক হয়ে যান, তবে অঙ্কিতা সে অর্থে বলিউডের ছবিতে জায়গা করতে পারেননি।

পরের দিকে বলিউডের কিছু ছবিতে অঙ্কিতা অভিনয় করেছেন ঠিকই, তবে ফিল্মি দুনিয়ার তারকা তিনি হয়ে উঠতে পারেননি। যদিও এক্ষেত্রে অঙ্কিতার বক্তব্য- সুযোগ পেয়েও স্বেচ্ছায় বহু কাজ ছেড়ে দিয়েছেন।

অঙ্কিতার কথায়, তিনি একসময় ক্যারিয়ারের থেকে সুশান্তের সঙ্গে সম্পর্ককেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। তবে এখন সেটা তিনি ভুল করেছিলেন বলেই মনে করেন। এমনকি সুশান্তের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে সঞ্জয়লীলা বানশালির ‘বাজিরাও মাস্তানি’র মতো ছবিতে কাজ করার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তখন সুশান্তকে বিয়ে করে সংসারী হতে চেয়েছিলেন অঙ্কিতা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই মুখ খুলেছেন অভিনেত্রী। অঙ্কিতা জানান, ‘বাজিরাও মাস্তানি’র মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দেয়ার জন্য আজও তার দুঃখ হয়, তবে তিনি অনুতপ্ত নন। কারণ, তিনি স্বেচ্ছায় সেই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন।

অঙ্কিতা বলেন, ‘আমার মনে আছে সঞ্জয় স্যার আমাকে ডেকে বলেছিলেন, ‘কর লে বাজিরাও বর্না ইয়াদ রাখ, পাছতায়েগি তু (বাজিরাও মাস্তানি কর, না হলে পরে আফসোস করতে হবে)। সঞ্জয় স্যার আক্ষরিক অর্থেই আমার প্রশংসা করেছিলেন। তখন আমি বলেছিলাম, ‘নাহি স্যার, মুঝে শাদি করনি হ্যায় (না স্যার, আমি বিয়ে করতে চাই)।’ আমার এখনও সেটা মনে আছে এবং এরপর তার আর কিছু বলার ছিল না।’

অঙ্কিতার কথায়, পরে তিনি নিজের জায়গা তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। বর্তমানে স্বামী ভিকি জৈনকে বিয়ে করে সংসার করছেন তিনি

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares