সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:26 AM, September 5, 2023
বিনোদন ডেস্ক :
টালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও ভারতের লোকসভার সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। আর এ কারণে আজ মঙ্গলবার ইডির ( এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তলবে হাজিরা দেবেন নায়িকা।
নুসরাতের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, সাধারণ মানুষকে ফ্ল্যাট দেয়ার নাম করে এ অর্থ হাতিয়ে নিয়েছেন তিনি।
নুসরাতের সংস্থা থেকে প্রতারণার শিকার হয়েছেন ৪২৯ জন ভুক্তভোগী। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লাট দেয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার রুপি করে নেয় নুসরাতের ওই সংস্থা।
নুসরাতের ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামের ওই আবাসন প্রকল্প সংস্থায় শত শত ভুক্তভোগীরা টাকা জমা দেয়। কথা ছিল তিন বছর পর সবাই তিন রুমের একটি ফ্ল্যাট পাবেন।
কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে একে একে নয় বছর পেরিয়ে গেলেও আর ফ্ল্যাট পাচ্ছেন না তারা। ফ্ল্যাট বুঝে না পাওয়ায় মামলা করায় উল্টো হুমকির সম্মুখীন হচ্ছেন তারা। ভুক্তভোগীরা ইডির কাছে মামলা করলে নুসরাতের এ দুর্নীতির খবর স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে নুসরাত বলছেন, আবাসিক ওই সংস্থার সঙ্গে যুক্ত নন তিনি। তবে ওই সংস্থা থেকে বাড়ি কেনার জন্য ১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ রুপি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ ২০১৭ সালেই সুদসহ ফেরত দেন নায়িকা।
নুসরাত আরও জানান, আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুত এ মিথ্যা অভিযোগের আইনি জবাব দেবেন তিনি। যেহেতু আমি এ কাজ করিনি তাই ইডি কর্তৃপক্ষ আমাকে তলবও করবে না, কিছুদিন আগে এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী।
কিন্তু অবশেষে নুসরাতের কথা মিলল না। জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় সংস্থা। এখন দেখার বিষয় ইডির অফিসে হাজিরা দেবেন কিনা টালিউড অভিনেত্রী এবং সাংসদ নেত্রী নুসরাত জাহান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
