সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:05 AM, September 8, 2023
বিনোদন ডেস্ক:
বিটাউনে ঠোঁটকাটা হিসেবে বেশ পরিচিত কঙ্গনা রানাওয়াত। মাঝে মধ্যেই নানান মন্তব্যে বিতর্কের জন্ম দেন তিনি। আর এতে অনেকেই কঙ্গনার ওপরে ক্ষিপ্ত হন। এবার পাকিস্তান নিয়ে মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারতে চেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ।
সম্প্রতি পাকিস্তানের মোমিন শাকিবের শো ‘হাদ কর দি’ শো-তে উপস্থিত হয়ে কঙ্গনাকে চড় মারার ইচ্ছা প্রকাশ করেছেন নওশীন।
কঙ্গনাকে উদ্দেশ্য করে পাক অভিনেত্রী বলেন, পাকিস্তানকে নিয়ে তার কোনো ধারণা নেই। যা মনে আসে তাই বলে। কখনো কঙ্গনার সঙ্গে দেখা হলে কষে দুটো চড় মারতে চাই।
কঙ্গনাকে পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, তার (কঙ্গনা) কোনো জ্ঞান নেই, কিন্তু দেশ নিয়ে কথা বলছে। সেটাও অন্য কারও দেশ নিয়ে। আপনার নিজের দেশের ওপর, আপনার অভিনয়, আপনার নির্দেশনার দিকে মন দিন। সেটাই আপনার কাজে আসবে।
কঙ্গনার দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশীন আরও বলেন, আপনি কীভাবে জানলেন পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলো সম্পর্কে জানেন?
অভিনেত্রী বলেন, আমরা তো নিজেরাই জানি না যে এই এজেন্সিগুলো আমাদের দেশে আছে। সেনাবাহিনী আমাদের দেশের, ওরা এই জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন না। এগুলো তাদের গোপন ব্যাপার, তাই না?
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 17
Users Yesterday : 26
Users Last 7 days : 166
Users Last 30 days : 529
Users This Month : 529
Users This Year : 529প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
