জওয়ান’-এর সঙ্গে যে সিনেমার মিল পাচ্ছেন নেটিজেনরা

প্রকাশিত: 9:11 PM, September 9, 2023

জওয়ান’-এর সঙ্গে যে সিনেমার মিল পাচ্ছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক:

মুক্তি পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘জওয়ান’। মাত্র দু’দিনেই বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন শুধুই ‘জওয়ান’ দেখার হিড়িক।

তবে হঠাৎই সিনেমাটি নিয়ে অভিযোগ তুলেছে ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। তাদের অভিযোগ, পরিচালক অ্যাটলি নাকি নকল করে এই সিনেমা বানিয়েছেন। ‘জওয়ান’-এর সঙ্গে তামিল এক সিনেমার মিল খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একজন টুইটার ব্যবহারকারী অভিযোগ করছেন, ‘জওয়ান’ নাকি তামিল সিনেমা ‘থাই নাডু’র নকল। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে নায়ক সত্যরাজের শাহরুখের মতোই দ্বৈত চরিত্র ছিল। যারা ‘থাই নাডু’ ও ‘জওয়ান’ দেখেছেন, তারা মেনে নিয়েছেন যে, সত্যিই মিল আছে এই দুই সিনেমার মধ্যে।

তবে কেউ আবার মন্তব্য করেছেন, ‘জওয়ান’-এ দক্ষিণের সিনেমার ছাপ থাকলেও গল্প মৌলিক।

এদিকে পরিচালক অ্যাটলির নামে এই প্রথম নয়, আগেও গল্প নকলের অভিযোগ উঠেছে। ২০১৯ সালে অ্যাটলির নির্মিত ‘বিগিল’ সিনেমা মুক্তির সময় তেলেগুর স্বল্পদৈর্ঘ্যের সিনেমা নির্মাতা নন্দী চিন্নি রেড্ডি অভিযোগ করেছিলেন, তার সিনেমা ‘স্লাম সসার’-এর সারাংশ হল ‘বিগিল’।

এছাড়াও অ্যাটলি যখন সামান্থা রুথ প্রভু ও বিজয় থলপতিকে নিয়ে ‘থেরি’ সিনেমাটি বানান, সেই সময়েও একই অভিযোগ ওঠে। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘মুন্ড্রুমুগাম’ সিনেমার গল্প থেকে নাকি টোকা ছিল সেই সিনেমার গল্প।

যদিও নেটিজেনদের একাংশ এসব অভিযোগে কান দিতে নারাজ। তারা মজে রয়েছেন শাহরুখ ম্যাজিকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares