ভিকির পরিবারের কারণে চাপে ক্যাটরিনা

প্রকাশিত: 9:02 AM, September 10, 2023

ভিকির পরিবারের কারণে চাপে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:

বিটাউনে তারকাদের নিয়ে গুঞ্জন চলতেই থাকে। আর সেলিব্রেটিদের সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরাও। এবার বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্যাটরিনাকে ভীষণ চাপে রেখেছেন ভিকির পরিবার।

তবে ঠিক কী কারণে ক্যাটরিনাকে চাপে রেখেছেন তারা? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের দানা বেঁধেছে ভিকি-ক্যাটের ভক্তদের মনে।

এ দিকে নেটিজেনদের একাংশ দাবি করছেন, বিয়ের দুবছর পেরিয়ে গেলেও কেন এখনও সন্তান নেওয়ার জন্য চেষ্টা করছেন না বলেই ভিকির পরিবারের চাপে রয়েছেন ক্যাটরিনা। তবে এই গুঞ্জনকে অস্বীকার করেছেন

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ভিকি বলেন, আমার পরিবারের সকলেই খুব ভালো। কোনো কিছু নিয়েই বাড়তি চাপ দেয় না ক্যাটরিনাকে। তার আর আমার সম্পর্ক স্বপ্নের মতো করে গোছানো। আপাতত নিজেদেরকে নিয়েই এতটা ব্যস্ত যে, সন্তানের কথা আপাতত চিন্তা করছি না।

অভিনেতা আরও বলেন, মানুষ হিসেবে ক্যাটরিনা দুরন্ত। নিজের কাছের মানুষদের জন্য সবকিছু করতে পারেন। স্ত্রীর এই স্বভাবী তাকে মুগ্ধ করে তাকে। এমনকি ক্যাটরিনার মতো মানুষ তিনি আজ পর্যন্ত দেখেননি বলেই জানান এই অভিনেতা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাটরিনা। আগামী ২২ সেপ্টেম্বর ভিকি অভিনীত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’ সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে, ক্যাটরিনার হাতে রয়েছে ‘টাইগার থ্রি’। দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটি। যেখানে সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares