যে কারণে আর ভোটে লড়তে চান না সানি দেওল

প্রকাশিত: 12:17 PM, September 10, 2023

যে কারণে আর ভোটে লড়তে চান না সানি দেওল

বিনোদন ডেস্ক:

সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে সানি দেওলের অভিনীত ‘গদর টু’। ‘জওয়ান’ মুক্তির আগে প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। ৪০ বছরের ক্যারিয়ারে তার এমন হিট আগে দেখেননি অনুরাগীরা। আর সেই ছবি হিট করতে না করতেই বড় ঘোষণা সানি দেওলের।

বিজেপির তারকা সাংসদ সাফ জানিয়ে দিলেন, ‘আর ভোটে লড়তে চাই না।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন সাংসদ অভিনেতা।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন দাঁড়ানো ঘোষণা দিয়ে সানি বলেন, ‘আর কোনো নির্বাচনে লড়তে চাই না আমি। আমার মনে হয়, অভিনেতা হিসেবেই লোকে আমাকে ভোট দেবেন। তাছাড়া, পার্লামেন্টেও আমার উপস্থিতির হার খুব কম। আমি একটা প্রশ্ন পর্যন্ত করিনি। বরং অভিনেতা হিসেবে যেভাবে দেশের সেবা করে এসেছি। সেটাই চালিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, সম্প্রতি ‘গদর টু’ রিলিজের পর নিজের লোকসভা কেন্দ্র গুরদাসপুরে জনতার ক্ষোভের মুখে পড়েছিলেন সানি। কারণ সেখানে সিনেমা হল না থাকায় সংসদ সানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেখানকার মানুষেরা।

শুধু তাই নয়, সাংসদ হওয়ার পর থেকে বহুবার সানির বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছে গুরদাসপুরে। এবার নিজ মুখেই স্বীকার করে নিলেন যে, তিনি আজ পর্যন্ত নিজের কেন্দ্রের হয়ে পার্লামেন্টে একটা প্রশ্নও করেননি!

সানি বলেছেন, ‘আমার নিজের উপর পূর্ণ আস্থা রয়েছে যে, আমি অভিনেতা হিসেবেই একমাত্র দেশকে তথা নবীন প্রজন্মকে ভালো সিনেমা উপহার দিতে পারব।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares