আবারও মা হচ্ছেন জেনেলিয়া!

প্রকাশিত: 11:31 PM, September 10, 2023

আবারও মা হচ্ছেন জেনেলিয়া!

বিনোদন ডেস্ক :

জেনেলিয়া ডি’সুজার বলিউডে অভিষেক হয়েছিল ‘তুঝে মেরি কাসম’ সিনেমার মধ্য দিয়ে। এ সিনেমায় রীতেশ দেশমুখের বিপরীতে অভিনয় করেন তিনি। তখনই প্রেমে পড়েন একে-অপরের। তারপর ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা দম্পতি।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে একটি ইভেন্টে একসঙ্গে দেখা মেলে এ দম্পতির। সেখানে দেখা যায়, ছবি তোলার সময় জেনেলিয়া তার পেট পোজ দিয়েছেন। এ সময় অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস।

এ ছাড়া নেটিজেনদের দাবি, জেনেলিয়ার স্ফীতোদর দেখছেন তারা। তবে রীতেশ-জেনেলিয়ার তরফ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, জেনেলিয়ার স্ফীতোদর।

বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তান রিয়ানের জন্ম হয়। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। এবার গুঞ্জন, তৃতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares