আমি যা অর্জন করেছি তার সব কৃতিত্ব আমার বোনের: জায়েদ খান

প্রকাশিত: 11:27 PM, September 10, 2023

আমি যা অর্জন করেছি তার সব কৃতিত্ব আমার বোনের: জায়েদ খান

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, তিনি যা কিছু অর্জন করেছেন তার সবটুকু কৃতিত্বই তার বোনের।
বড় বোন শিরিন আক্তার (বাঁয়ে) ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। জায়েদ খানের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
বড় বোন শিরিন আক্তার (বাঁয়ে) ও ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বড় বোন শিরিন আক্তারের একটি ছবি পোস্ট করেন জায়েদ খান লেখেন, ‘আমি আজকে যতটুকু যা অর্জন করেছি তার সবটুকুই কৃতিত্ব এই মানুষটার (বড় বোন শিরিন আক্তার)। এই মানুষটা ছাড়া আজকের এই জায়েদ খান হওয়া সম্ভব ছিল না। আমার একমাত্র বোন। মায়ের চেয়েও বেশি আগলে রেখেছেন আমাকে। ২৬ বছর ঢাকায় একসাথে। সন্তানের মত লালন পালন করেছেন। ওর দুই সন্তান,সাথে মনে হয় আমিও এক সন্তান।’

অভিনেতা আরও লেখেন, ‘‘নিজে না খেয়ে আমাকে খাইয়েছেন। রাতে ফিরতে দেরি হলে না ঘুমিয়ে জেগে থেকেছেন। ওর শাসনের জন্যই খারাপ কোন কিছু আমাকে টাচ করতে পারেনি। আমার মা জীবিত থাকতে বলতেন, ‘আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিক, কিন্তু তোমাকে মানুষ করার পিছনে তোমার বোনের অবদান মায়ের চেয়ে বেশি। ওকে কখনও কষ্ট দিওনা’।’’

তিনি বলেন ‘আজ আমার মা বেঁচে নাই, কিন্তু বোনের মধ্যে মাকে খুঁজে পাই।’

সবশেষ জায়েদ খান বলেন, ‘আজ আমার এই বোনের জন্মদিন। জন্মদিনে সবার কাছে আমার বোনের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন আপু। অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আরও অনেক কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু বলতে পারলাম না। এ জীবনে তোর ঋণ শোধ করতে পারব না।’

জানা যায়, জায়েদ খানরা চার ভাই-বোন। এর মধ্যে তার বড় ভাই শহীদুল হক পুলিশ কর্মকর্তা, মেজ ভাই ওবায়দুল হক ব্যারিস্টার এবং বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে কাজ করেন। অন্যদিকে জায়েদের একমাত্র বোন শিরিন আক্তার একটি বেসরকারি সংস্থায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

জায়েদ খান বর্তমানে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করছেন। এ ছাড়া আরও একটি নতুন সিনেমায় সায়ন্তিকা-জায়েদ জুটি হওয়ার সুখবর দিয়েছেন এই অভিনেতা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares