জওয়ান’ দেখে কিছু অ্যাকশন রি-শুট করব: অনন্ত জলিল

প্রকাশিত: 11:06 PM, September 10, 2023

জওয়ান’ দেখে কিছু অ্যাকশন রি-শুট করব: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক :

‘জওয়ান’ সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিল। তিনি বলেন, অসাধারণ মেকিং ও অসাধারণ মিউজিক ব্যবহার করেছেন সিনেমাটির পরিচালক।

সম্প্রতি সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকাই সিনেমার নায়ক অনন্ত জলিল।

 

এ সময় সিনেমায় মিউজিকের গুরুত্বের কথা উল্লেখ করে অনন্ত জলিল বলেন, আমি শুরু থেকেই ‘জওয়ান’ সিনেমার মিউজিকের কথা শুনেছি যে মিউজিক অনেক ভালো হয়েছে। এ সিনেমাটিতে এমন মিউজিক ব্যবহারে আমি ও বর্ষা মুগ্ধ হয়েছি।

অনন্ত বলেন, ‘জওয়ান’ সিনেমায় মিউজিক ডিরেক্টর ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। আর ‘নেত্রী দ্য লিডাল’ সিনেমায়ও আমি চেষ্টা করব অনিরুদ্ধকে দিয়েই মিউজিক বানাতে।

আমি ‘জওয়ান’ সিনেমাটি দেখে কিছু অ্যাকশন রি-শুট করব বলে ভেবেছি।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় একযোগে বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমাটি। অ্যাটলি পরিচালিত এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে অভিনয় করেছেন শাহরুখ খান। এ সিনেমাতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণির মতো তারকারা। বিশেষ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares