সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:28 PM, September 11, 2023
বিনোদন ডেস্ক :
আর মাত্র ৪ মাস পরেই সুখবর দেবেন শুভশ্রী গাঙ্গুলি। দ্বিতীয় সন্তানের মা হবেন তিনি। নিজের যত্ন ঠিকঠাক নিচ্ছেন। নিয়মিত জিমে যাচ্ছেন। দারুণ উপভোগ করছেন সময়টা। তবে হবু মায়েদের জন্য তিনি কিছু পরামর্শও দিয়েছেন।
গর্ভাবস্থা মানে কোনও ‘অসুস্থতা’ নয়। এটা একটি স্বাভাবিক পক্রিয়া। সব মেয়েদেরই এই সময়টা পার করতে হয়। তবে মনে রাখতে হবে এই সময়ের সচেতনতা সম্পর্কে। সঠিকভাবে খাওয়া-দাওয়ার পাশাপাশি শরীরচর্চা করতে হবে। হিন্দুস্তান টাইমসের খবরে শুভশ্রী এমনটাই জানিয়েছেন।
শুভশ্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন, তাকে কালো লেগিংস আর ধূসর রঙের ঢিলেঢলা টি-শার্টে দেখা গেছে, পায়ে ছিল স্নিকার্স।
প্রথম প্রেগন্যান্সিতে বেশ ওজন বেড়েছিল শুভশ্রীর কিন্তু এবার তিনি অনেকটাই সচেতন রয়েছেন। বরাবরই শরীরচর্চা করেন। ইয়োগাতে তিনি বেশি স্বাচ্ছন্দ্য।
উল্লেখ্য, এ বছরের জুন মাসে তিনি দ্বিতীয় সন্তান আসার সুখবর দিয়েছিলেন। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে জন্ম হয়েছিল প্রথম সন্তান ইউভানের। আর ২০২৩ সালের শেষের দিকেই পরিবারে নতুন অতিথি আসার কথা রয়েছে রাজ-শুভশ্রীর।
হবু মায়েদের জন্যে এই অভিনেত্রী জানান, ‘যদি আপনার গাইনোকলজিস্ট অনুমতি দেয় তাহলে প্রতিদিন অল্প অল্প করে শরীরচর্চা করুন। এটি আপনাকে শান্ত রাখবে। ইতিবাচক রাখবে। সুন্দর রাখবে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 19
Users Last 7 days : 150
Users Last 30 days : 536
Users This Month : 536
Users This Year : 536প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
