ছেলের জন্মদিনে আসিফের আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: 9:56 PM, September 12, 2023

ছেলের জন্মদিনে আসিফের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। কখনও নিজের অনুভূতি কিংবা সমসাময়িক যেকোনো বিষয়ে বেশ সরব তিনি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেসবুকে বড় ছেলে শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতার একটি ছবি শেয়ার করে।

পোস্টে এ শিল্পী লেখেন, ‘বাবার কাছে টাকা থাকলে সন্তানের জন্মদিন পালিত হয় ঘটা করে, টাকা না থাকলে সন্তানের কাছে কঠিন অবয়ব ধারণ করে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়ায় সেই বাবাটাই।’

স্ট্যাটাস:

‘আমাদের বড় ছেলে শাফকাত আসিফ রণ তার সাতাশটি বসন্ত অতিক্রম করে ফেলল। সে সস্ত্রীক কানাডায় থাকে। বেগম সালমা আসিফ এবং মেয়ে আইদাহ্ আবুধাবি থেকে টরন্টোর পথে। আমি আছি স্পেনে, ছোট ছেলে শাফায়ত রুদ্র ঢাকায় ব্যস্ত তার অনার্স ফাইনাল নিয়ে। সংগ্রামী সময়ে জন্মদিনের আনন্দ আর সফল সময়ের জন্মদিনের আনন্দে সৃষ্টি হয়ে যায় যোজন যোজন দূরত্ব। আনন্দ করার সামর্থ্য হলে একত্রিত হওয়ার সক্ষমতা হারিয়ে যায় সময়ের অতলে। প্রতিটি যাপিত জীবনে চলতেই থাকে এইসব দিনরাত্রি সিরিয়াল।’

শেষে আসিফ ছেলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে বলেন, ‘শুভ জন্মদিন শাফকাত আসিফ রণ। আনন্দে বাঁচো বাবা। ভালোবাসা অবিরাম।’

শাফকাত আসিফ রণ ও তার স্ত্রী ইসমত শেহরীন ঈশিতা। আসিফের ফেসবুক থেকে সংগৃহীত

আসিফের এই পোস্টে ছেলে রণ-এর জন্য অনেক দোয়া ও শুভ কামনা জানিয়েছেন এ শিল্পীর ভক্তরা।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares