সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:59 PM, September 12, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কাজের পাশাপাশি বিতর্কও কম নেই এই তারকার। মাঝে মধ্যেই ব্যক্তিগত টানাপোড়েনের কারণে খবরের শিরোনামে থাকেন তিনি। এবার পারিশ্রমিকের পুরো টাকা অগ্রিম নিয়েও সিনেমার কাজ করছেন না বলে নায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পরিচালক বদিউল আলম খোকন।
নির্মাতার দাবি, তার নতুন সিনেমা ‘নীল দরিয়া’-তে অভিনয়ের কথা ছিল শাকিব খানের। গত ২০ জুলাই থেকে সিনেমার শুটিংয়ের শিডিউল ছিল। এ জন্য পারিশ্রমিক হিসেবে ৪০ লাখ টাকা অগ্রিম দেওয়া হয় তাকে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পরেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন শাকিব খান।
মাস কয়েক আগেও শাকিব খানের পারিশ্রমিক ছিল ৩৫-৫০ লাখ টাকার মধ্যে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমাটির সাফল্যের পর পারিশ্রমিক ১ কোটি টাকা চাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ তারকা। মূলত এ কারণেই আটকে যায় ‘নীল দরিয়া’ সিনেমার শুটিং।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বদিউল আলম খোকন বলেন, এখন শাকিব খানকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া ৪০ লাখ টাকা ইতোমধ্যেই প্রযোজককে ফেরত দিয়েছেন সে।
নির্মাতা আরও বলেন, আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাচ্ছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে মোট এক কোটি টাকা দিতে হবে। কিন্তু আমরা শাকিবের সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল তাকে।
আক্ষেপের সুরে তিনি বলেন, বর্তমানে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে এক কোটি বা দুই কোটি টাকা নিতেই পারেন শাকিব খান। এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকেই সিনেমার জন্য চূড়ান্ত করেছিলাম। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটা ভীষণ অন্যায়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 19
Users Last 7 days : 155
Users Last 30 days : 541
Users This Month : 541
Users This Year : 541প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
